ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৩০৭ a attes Me aloe দিয়ে পথ অতিক্রম করছিলাম ; দেখি--সে নিজের হাতের উপর প্রস্রাব করছে আর এ দ্বারা তার হাত ধৌত করছে যেমন উষুকারী ব্যক্তি করে থাকে। আবার সে মুখে উচ্চারণ করছে__আল্লাহ্র প্রশংসা, যিনি দ্বীন-ইসলামকে নূরস্বরূপ এবং পানিকে পবিত্রতার উপাদানস্বরূপ দিয়েছেন” আব্বাস ইবনে মিরদাসকে জাহেলিয়াত-যুগে জিজ্ঞাসা করা হয়েছিল ৪ আপনি মদ পান করেন না কেন ; অথচ এটা শরীরের উত্তেজনা বৃদ্ধি করে? তিনি বলেছেন £ আমি এটা পছন্দ করি না যে, একটা ঘৃণ্য মূর্খতার বস্তু আমি আমার নিজ হাতে ধরবো, আবার নিজ হাতেই সেটা নিজের পেটে ভরবো ; আমি পছন্দ করি না যে, সকালে আমি সাধারণ মানুষের নেতৃত্বের আসন অলংকৃত করবো আবার সন্ধ্যাবেলায়ই তাদের সামনে নেশাগ্রস্ত নির্বোধ-নাদান প্রতীয়মান হবো।” ইমাম বায়হাকী (রহঃ) হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ সমস্ত কুকার্যের উৎসমূল (মদ্যপান) থেকে তোমরা বেঁচে থাক। পূর্বেকার যুগের জনৈক ইবাদত-গুযার ও সাধু লোক ছিল। জন-কোলাহল থেকে দূরে বিজন এক স্থানে সে ইবাদতে মগ্ন থাকতো। একদা জনৈকা স্ত্রীলোকের তার সাথে সখ্যতা সৃষ্টি হয়। এ সুবাদে কোন এক বিষয়ের উপর সাক্ষ্য প্রদানের অজুহাতে আপন কৃতদাসের মাধ্যমে স্ত্রীলোকটি তাকে খবর দিলে সে এসে উপস্থিত দেয়। তার সাথেই ছিল একটি বালক। স্ত্রীলোকটি বললো £ঃ আমি তোমাকে সাক্ষ্য প্রদানের জন্য ডাকি নাই ; এটা কেবল বাহানা মাত্র। আসল উদ্দেশ্য হচ্ছে, তুমি এই বালকটিকে খুন কর অথবা অমার সাথে ব্যভিচারে লিপ্ত হও কিংবা এক পেয়ালা মদ পান কর। অন্যথায় আমি চিৎকার দিয়ে লোকজন জড়ো করে তোমাকে অপমান করে ছাড়বো। লোকটি কোন দিশা না পেয়ে মদ্যপানে রাজী হলো। এক পেয়ালা মদ পান করে সে বলতে লাগলো £ আরও দাও। এভাবে সে বারবার পান করলো। অবশেষে সে স্ত্রীলোকটির সাথে ব্যভিচারে লিপ্ত হলো, এমনকি বালকটিকেও সে খুন করলো। ওহে লোক সকল! মদ্যপান পরিহার কর, তা থেকে পূর্ণ মাত্রায় বেঁচে চল। আল্লাহ্র কসম, একই ব্যক্তির হৃদয়ে মদ্যপান ও ঈমান কস্মিনকালেও একত্র EAE» SES www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।