ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

da ক! দায়িত্ব শুধু এতটুকুই নয় যে, সে কাউকে কষ্ট দিবে না ; বরং অপরের দ্বারা উৎপীড়িত হলে তা সহ্য করাও প্রতিবেশীর দায়িত্ব। কেননা, প্রতিবেশীর হক আদায় ও তার সাথে সদ্ব্যবহার তখনই প্রতিফলিত হবে যখন তার কর্তৃক প্রদত্ত কষ্টে ছবর করা হবে ; কেবল কষ্ট দেওয়া থেকে বিরত থাকার নাম প্রতিবেশীর হক-আদায় নয়। অধিকস্ত প্রতিবেশীর সাথে বিনয় ও বিনম্র স্বভাব অবলম্বন করবে, তার প্রতি অনুকম্পা-অনুগ্রহ করবে-- এটা জরুরী। বর্ণিত আছে, কিয়ামতের দিন দরিদ্র প্রতিবেশী ধনী প্রতিবেশীর আচল ধরে ফেলবে এবং অভিযোগ করবে-- আয় রব্ব! আপনি জিজ্ঞাসা করুন, সে কেন তার ধন-সম্পদ থেকে আমাকে দান করা হতে বিরত রয়েছে, কেন সে আমা থেকে তার দরজা বন্ধ করে রেখেছে। একদা হযরত ইবনে মুকাফ্‌ফা জানতে পেলেন যে, ঝণ পরিশোধের জন্য তার প্রতিবেশী বাড়ী বিক্রি করে দিচ্ছে। তিনি তাকে তা বিক্রি করতে বারণ করলেন এবং পরিমিত টাকা ঝণ পরিশোধের জন্য হাদিয়া করে দিলেন। এক বুযুর্গ তাঁর বাড়ীতে ইদুরের উৎপাতের কথা উল্লেখ করলে এক ব্যক্তি তাকে পরামর্শ দিয়ে বললো £ আপনি বিড়াল পোষলে সমস্যা থাকবে না! তিনি বললেন £ এতে খুবই আশংকা রয়েছে যে, বিড়ালের ডাক শুনে নিজের জন্য এরূপ হওয়াটা পছন্দ করি না, তাই আমার প্রতিবেশীর জন্যে এটা কেন পছন্দ করবো? সুতরাৎ এ হতে পারে না৷” মোটকথা, পাড়া-প্রতিবেশীর যেসব হক ও অধিকার রয়েছে, তা মোটামুটিভাবে (সংক্ষেপে) এই যে, সাক্ষাতে তুমি আগে তাকে সালাম দিবে, অযথা আলাপ দীর্ঘ করবে না, বেশী বেশী প্রশ্নের অবতারণা করবে না, অসুস্থ হলে তার শুশ্যা করবে, মুসীবতে তাকে সাস্ববনা দিবে, শোক-দুঃখে তাকে সঙ্গ দিবে, তার আনন্দে তুমিও আনন্দ প্রকাশ করবে ; তাকে দিয়ে তাকাবে না ; তার গোপনীয়তা নষ্ট করবে না, তার বাড়ীর দেওয়ালে কোন পশু-ছানা বা অন্য কোন বস্তু রেখে তাকে বিরক্ত করবে না, তার সীমানাস্থিত ড্রেন বা প্রণালীতে পানি প্রবাহিত করবে না, তার আঙ্গিনায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।