ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

ৰ ৩০১০ প্রতিবেশীকে জ্বালাতন করে। হুযূর বললেন ঃ “সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে গেছে।” এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তার প্রতিবেশী সম্পর্কে অভিযোগ জ্ঞাপন করলে তিনি বললেন ঃ$ ছবর কর। অতঃপর আরও দু'বার এমনি হলো। চত্ুর্থবার হুযূর বললেন £ তুমি তোমার বিছানাপত্র রাস্তায় ফেলে রাখ। লোকটি তাই করলো। এবার যেকোন পথচারী লোকটির এ অবস্থা দেখে জিজ্ঞাসা করে- লোকটির এই দশা কেন? কারণ জানতে পেরে লোকেরা বলতে লাগলো- জালেম প্রতিবেশীর উপর আল্লাহ্র লা’'নত। এ কথা প্রতিবেশীর গোচরীভূত হওয়ার পর সে এসে লোকটিকে অনুরোধ স্বরে বলতে লাগলো--ভাই, তুমি ‘তোমার বিছানা-পত্র স্বস্থানে নিয়ে নাও ; আমি আর কোনদিন তোমার সাথে অসদাচরণ করবো না। ইমাম যুহ্রী (রহঃ) বর্ণনা করেন যে, এক ব্যক্তি হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে প্রতিবেশীর অভিযোগ করলে তিনি বললেন ঃ “মসজিদের দরজায় এ কথা লিখে দাও $ “ওহে লোকসকল! আশ-পাশের চল্লিশ বাড়ীর লোকেরা পরস্পর প্রতিবেশী” ইমাম যুহ্রী (রহঃ) বলেন $ চতুদিকের প্রত্যেক দিকে চল্লিশটি করে বাড়ী বুঝানো হয়েছে। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ স্ত্রীলোক, বাড়ী এবং ঘোড়া এই তিনের মাঝে শুভ এবং অশুভ দু'টিই রয়েছে। স্ত্রীলোকের মধ্যে শুভ হচ্ছে, তার মহর কম হওয়া, সহজে বিবাহ হয়ে যাওয়া এবং উৎকৃষ্ট চরিত্রের হওয়া। এর অশুভ দিক হচ্ছে, মহর বেশী হওয়া, সহজে বিবাহ না হওয়া এবং দুশ্চরিত্রা হওয়া। বাড়ীর ব্যাপারে শুভ ও কল্যাণের দিক হচ্ছে, বাড প্রশস্ত হওয়া, প্রতিবেশী সৎ হওয়া। আর অশুভ দিক হচ্ছে, বাড়ী সংকীর্ণ হওয়া এবং প্রতিবেশী অসৎ হওয়া ঘোড়ার শুভ ও কল্যাণের দিক হচ্ছে, মালিকের বশীভূত হয়ে থাকা এবং ঘোড়ার মধ্যে কোনরূপ কুঅভ্যাস না থাকা। আর অশুভ ও মন্দ দিক হচ্ছে, মালিকের নিয়স্ত্রণবহির্ভূত হওয়া এবং কূঅ্রভ্যাস থাকা। এ কথাও অতি উত্তমরূপে স্মরণ রাখা উচিত যে, পাড়া-প্রতিবেশীর www.eelm.weebly.com ES SESS. OR

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।