অধ্যায় $ ৯০ পাড়া-প্রতিবেশীর হক ও গরীব-দুঃখীদের সাথে সদ্ব্যবহার ইসলামী ভ্রাতৃত্বের কারণে মুসলমানের প্রতি মুসলমানের যে হক রয়েছে, মুসলমান প্রতিবেশী তার চেয়ে বেশী হক ও প্রাপ্যের অধিকার রাখে। কেননা, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ “পাড়া-প্রতিবেশী তিন ধরণের হয়ে থাকে £ এক. যে প্রতিবেশী এক প্রকার হকের অধিকারী। দুই, যে প্রতিবেশী দুই প্রকার হকের অধিকারী। তিন, যে প্রতিবেশী তিন প্রকার হকের অধিকারী। যে প্রতিবেশী তিন প্রকারের হক ও অধিকার রাখে, তারা একাধারে আত্মীয়-মুসলমান-প্রতিবেশী। অর্থাৎ আত্মীয়তা, ইসলাম ভ্রাতৃত্ব এবং প্রতিবেশীত্ব_এই তিন প্রকারের হক তাদের রয়েছে। যে প্রতিবেশী দুই প্রকারের হক রাখে, তারা হচেছ, মুসলমান প্রতিবেশী, অথ ইসলামী ভ্রাতৃত্ব ও প্রতিবেশীত্ব_এই দুই প্রকারের হক তাদের রয়েছে। আর যে প্রতিবেশী এক প্রকারের হক রাখে, তারা হচ্ছে সাধারণ পাড়া-প্রতিবেশী ; এদের কেবল প্রতিবেশীত্বের হক রয়েছে, যেমন মুশ্রিক প্রতিবেশী।” হাদীসখানিতে প্রণিধানযোগ্য যে, কেবল প্রতিবেশীত্বের কারণে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে মুশ্রিকেরও হক সাব্যস্ত করেছেন। হুযূর ' আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন N 00 TO DIB ra ee sr ee DOT পক লা 0 তি - dh Dis x Di >! “তুমি পাড়া-প্রতিবেশীর হক উত্তমভাবে আদায় কর, তাহলে সত্যিকার মুসলমান হতে পারবে।” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।