২০৯৬ হযরত আকরা ইবনে হারেছ (রাযিঃ) দেখলেন--রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন (দোহিত্র) সন্তানকে চুম্বন করছেন। তিনি বললেন £ঃ আমার দশটি সস্তান, তাদের একটিকেও আমি কখনও চুম্বন করি নাই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন £$ যে দয়া করে না তাকে দয়া করা হবে না।॥” হযরত আয়েশা সিদ্দাকা (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (উসামাহ্ যখন শিশু ছিলেন তখন) উসামাহ্র মুখ ধুয়ে দিতে বল্লেন। আমি মুখ ধুইতে লাগলাম, কিন্ত এটা আমার ভাল লাগছিল না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বুঝতে পারলেন। তৎক্ষণাৎ তিনি আমার হাত থেকে উসামাহ্কে ছাড়িয়ে নিলেন এবং নিজেই তার মুখ ধুয়ে দিলেন, অতঃপর তাকে চুম্বন করে বললেন $তারজন্য নির্দিষ্ট কোন কাজের মেয়ে না থাকায়ই তো আমরা এ সুযোগটি পেয়েছি। সুতরাং এটি নিঃসন্দেহে আমাদের প্রতি উসামাহ্র এহ্সান ৷” একদা হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্বরে উপবিষ্ট ছিলেন, এমন সময় হযরত হাসান (রাযিঃ) (তাঁর শিশুকালে) হাঁটতে গিয়ে পড়ে গেলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্বর থেকে নেমে তাকে ধরে উঠালেন এবং এ আয়াতখানি তিলাওয়াত করলেন $ i AS sis ASS al “নিঃসন্দেহে তোমাদের সম্পদ ও সস্তান-সমন্ততি (তোমাদের জন্য) পরীক্ষাস্বরূপ।” তোগাবুন £ ১৫) হযরত আব্দুল্লাহ্ ইবনে শাদ্দাদ (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে (ইমামতে) নামায পড়াতে ছিলেন। যখন তিনি সেজদায় গেলেন তখন হযরত হুসাইন (রাযিঃ) (শিশুকালে) তাঁর গর্দান মুবারকে উঠে বসে গেলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠতে বিলম্ব করছিলেন। পিছনে যারা ছিলেন তারা মনে করলেন--কিছু ঘটেছে ; নতুবা এ বিলশ্বের কারণ কি! নামায শেষ করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।