প্রিয় আমল হচ্ছে সঠিক সময়ের নামায, তারপর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার, তারপর আল্লাহ্র পথে জিহাদ’ বায়হাকী শরীফে বর্ণিত, হযরত উমর (রাযিঃ) বলেন, এক ব্যক্তি হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলো $ ইয়া রাসূলাল্লাহ্ ! দ্বীন ইসলামের কোন্ আমলটি আল্লাহ্ তা'আলার নিকট সর্বাপেক্ষা প্রিয়? তিনি বললেন $ ‘সঠিক ওয়াক্তে নামায পড়া ; যে ব্যক্তি নামায তরক করলো, তার দ্বীন বলতে কিছু রইল না, বস্তুতঃ নামায দ্বীনের স্তম্ভ!’ বর্ণিত আছে, নামাযের উক্তরূপ গুরুত্বের কারণেই হযরত উমর (রাযিঃ)কে তার অস্তিমকালীন মারাত্মক যখমীর (আহত) সময় যখন নামাযের কথা বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, অবশ্যই নামাযকে কোন অবস্থায়ই নষ্ট হতে দেওয়া যায় না ; কেননা, যার নামায নাই, তার মধ্যে দ্বীন-ইসলামের কোন অংশ নাই। তাই, হযরত উমর ([রাযিঃ) এমন অবস্থায় নামায পড়ছিলেন, যখন তার দেহ থেকে রক্ত ঝরছিল। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘যে ব্যক্তি আওয়াল ওয়াক্তে নামায পড়ে, তার নামায নূরানী হয়ে আরশ পর্যন্ত আরোহণ করে এবং নামাযীর জন্য সে এই বলে দো'আ করতে থাকে যে, তুমি যেরূপ যত্বের সাথে আমাকে সম্পন্ন করেছ, আল্লাহ্ তোমাকে তদ্বপ যত্ব ও সন্দেহে রক্ষণাবেক্ষণ করুন। পক্ষান্তরে, যে ব্যক্তি ঠিকমত নামায আদায় করে না, তার নামায কৃষ্ণবৰ্ণ ধারণ করে উধ্বগগনে উদিত হয় এবং উক্ত নামাযকে পুরাতন ছেঁড়া কাপড়ের ন্যায় পুটুলী বেধে সেই নামাযীর মুখের উপর নিক্ষেপ করা হয়! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন ৫ ‘তিন শ্রেণীর লোকের নামায আল্লাহ্ তা'আলা কবূল করেন না। তন্মধ্যে এক শ্রেণীর লোক তারা, যারা সময় পার হয়ে যাওয়ার পর নামায পড়ে। কোন কোন আলেম বলেছেন, হাদীসে বর্ণিত হয়েছে ৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।