ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

~ ৯০ ASRS ARH SAR YN Ls’ ২ পুনরায় ব্যবসায় লাগিয়ে দেন এবং বলেন, এ দিয়ে তুমি ব্যবসা করতে থাক, তোমার মত মানুষের জন্য ব্যবসা ক্ষতিকর নয়। হযরত ইবনে মুবারক (রহঃ) প্রধানতঃ জ্ঞানপিপাসু তালেবে-ইলমদেরকে দান করতেন। তাকে বলা হয়েছিল, আপনি সকলকে সমভাবে দান করলে ভালো হতো। তিনি বলেছেন, “নবীগণের পর উলামায়ে কেরাম অপেক্ষা অধিক সমর্যাদাসম্পন্ন লোক আমি দেখি না ; তাদের অস্তরে যদি কোনরূপ চিন্তা-পেরেশানী থাকে, তবে জ্ঞান-চর্চায় ব্যাঘাত ঘটবে এবং নিশ্চিন্ত মনে তাঁরা দ্বীনী খেদমতে মনোনিবেশ করতে পারবেন না। সুতরাং তাদেরকে সাহায্য করে নিশ্চিত্ত রাখা আমি শ্রেষ্ঠ ইবাদত মনে করি।” বিশেষভাবে নিঃস্ব বিপন্ন লোকদেরকেও সাহায্য করা চাই। আত্মীয়- স্বজনের প্রতিও বিশেষ নজর রাখা চাই! কেননা, আত্মীয়-স্বজনকে সাহায্য করলে একদিকে যেমন দানের সওয়াব লাভ হবে, অপরদিকে আত্মীয়তার অধিকারী হয়ে থাকে। দান-খয়রাত গোপনে করা অধিকতর উত্তম ; এতে একদিকে যেমন রিয়া তথা লোক দেখানো মনোবৃত্তি হতে আত্মরক্ষা হয়, অপরদিকে গ্রহিতা ব্যক্তিও লোকসমক্ষে লজ্জা ও সংকোচবোধ হতে রক্ষা পায়। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “গোপন দান আল্লাহ্‌ তা'আলার ক্রোধ নিবারণ করে।” হাদীস শরীফে আছে_সাত শ্রেণীর লোককে আল্লাহ্‌ তা'আলা হাশরের থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণীর লোক তারা যারা আল্লাহ্‌র রাস্তায় এমনভাবে গোপনে দান-খয়রাত করে যে, দাতা ডান হাতে কি দান করেছে, তার বাম হাতেও তা টের করতে পারে না।” তবে প্রকাশ্যে দান করার মধ্যে যদি কোনরূপ ফায়দা থাকে যেমন, দাতার অনুকরণে অন্যান্য লোকজনও দানকার্যে উদ্বুদ্ধ হবে, তাহলে এরূপ করলে কোনরূপ দোষ নাই। কিন্ত সৰ্বক্ষেত্রেই রিয়ামুক্ততা জরুরী এবং দানের পর তা প্রচার করা বা খুটা দেওয়া অবশ্য পরিত্যাজ্য | যেমন আল্লাহ্‌ পাক ইরশাদ করেন ৫৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।