অধ্যায় $ ৮৬ হাস্য, ক্ৰন্দন, পোষাক আল্লাহ্ পাক ইরশাদ করেন $ SHE Js LEADS OTS Eo in x3 ETE HSE “তবে কি তোমরা এই কথায় বিস্মিত হচ্ছো এবং হাসছো, আর কাঁদছো না, আর তোমরা অহংকার করছো? (নাজম £ ৫৯, ৬০, ৬১) অর্থাৎ তোমরা এই কুরআনের উপর বিস্ময় প্রকাশ করছো এবং একে অবিশ্বাস করছো, অথচ এ পবিত্র কুরআন নিঃসন্দেহে আল্লাহ্র পক্ষ থেকে প্রেরিত । তোমরা কুরআন পাকের বিষয় ঠাট্টা-বিদ্রপ করছো, এতে যেসব সত্য ও বাস্তব সতর্কবাণী রয়েছে সেগুলো পাঠ করে তোমরা ক্রন্দন করছো না ; তোমাদের প্রতি কুরআনের যে দাবী, তা থেকে তোমরা একেবারেই গাফেল, অন্যমনস্ক। বর্ণিত আছে, উক্ত আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি, ওয়াসাল্লাম কখনও হাসতেন না। অবশ্য কখনও মুচকি হাসতেন। এক রেওয়ায়াতে এমনও বর্ণিত হয়েছে যে, উক্ত আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামকে মুখভরে হাসতে কিংবা মুচকি হাসতেও দেখা যায় নাই ; এবং এ অবস্থার উপর থেকেই তিনি মৃত্যুবরণ করেছেন। হযরত ইবনে উমর (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে দেখলেন--লোকেরা কথা বলছে আর মুখভরে হাসছে। এ অবস্থা দেখে তিনি সেখানে দাড়ালেন এবং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।