মুকাশাফাতুল-কুলুব ২৬২ > SEES OUIEE- - SURREER oS FR তুমি কি আমার বেহেশৃ্তের চেয়েও উত্তম কোন আবাসস্থল পেয়ে গেছ? আমার সান্নিধ্যের চেয়েও উত্তম কোন সাহচর্য তুমি পেয়েছ? কেন তোমার এই অবসাদ? আমার ইয্যত ও প্রতাপের কসম, তুমি যদি আমার তৈরী বেহেশ্তের প্রতি একবার নজর কর, তবে অবশ্যই আশা-আকাংখা ও আগ্রহের আতিশয্যে তোমার চর্বি বিগলিত হয়ে যাবে এবং তোমার প্রাণ নির্গত হয়ে যাবে। আর দোযখের প্রতি যদি এক পলক তাকাও, তবে ভয়ের আধিক্যে তোমার চর্বি গলে যাবে, পূজের অশ্রধারায় ক্রন্দন করবে এবং নরম পোষাক পরিহার করে চামড়ার পোষাক পরিধান করবে।” একদা হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করা হলো, জনৈক ব্যক্তি রাতে নামায পড়ে কিন্ত ভোরে ঘুম থেকে উঠে চুরি করে। তিনি বললেন, শীঘ্বই নামায তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে ৷” নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন $ “আল্লাহ্ তা'আলা রহম করুন সেই ব্যক্তির উপর, যে রাতে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামায পড়ে এবং তার স্ত্রীকেও জাগায় আর যদি স্ত্রী উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানির ছিটা দেয়। আল্লাহ্ তা'আলা সেই মহিলার উপর রহম করুন, যে রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামায পড়ে এবং নিজের স্বামীকেও জাগায় আর স্বামী উঠতে অস্বীকার করলে তার মুখে পানির ছিটা দেয়।” জাগায় এবং তারা দু'জনে দু'রাকাত (তাহাজ্জুদের) নামায পড়ে, তাদের দু'জনের নাম অধিক যিকরকারী ও যিকরকারিনীদের মধ্যে লিখে নেওয়া হয়।” তিনি আরও ইরশাদ করেন $ “ফরয নামাযের পর সবেত্তিম নামায হচ্ছে রাতের (তাহাজ্জুদ) নামায!” হযরত উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন $ “যে ব্যক্তি নিজের নির্ধারিত ওযীফা বা রাতের কোন আমল (নামায ইত্যাদি) না করে ঘুমিয়ে পড়ে, অতঃপর সে তা ফজর ও যোহরের মাঝখানে পড়ে নেয়, তার জন্য এমন সওয়াব লিখিত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।