২৬১ = ডা ক শক EE eat DEAN AAA নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবীর অভ্যাস ছিল রাত্রিকালে লোকেরা যখন শুয়ে যেতো এবং গভীর ঘুমে বিভোর থাকতো, তখন তিনি নামাযে মগ্ন হয়ে যেতেন, কুরআন তিলাওয়াত করতেন এবং আল্লাহ্র কাছে এই বলে দো'আ করতেন $ “হে রব্ব! আমাকে দোযখের আগুন থেকে রক্ষা কর।” হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিষয় জানতে পেরে বললেন, যে সময় সে দো'আ করতে থাকে, তখন তোমরা আমাকে জানিও । এভাবে একদা তিনি তাঁর দো'আ শুনে জিজ্ঞাসা করলেন $ “ওহে! তুমি আল্লাহ্র কাছে বেহেশত চাওনা কেন?” তিনি বললেন £$ ইয়া রাসূলাল্লাহ! আমি সেই উপযুক্ত নই, আমার আমল সেই মর্যাদায় পৌছতে সক্ষম নয়।” এর কিছুক্ষণ পর হযরত জিবরীল আলাইহিস সালাম এসে হুযুরকে জানালেন $ ইয়া রাসূলাল্লাহ! আপনি তাঁকে জানিয়ে দিন, আল্লাহ্ তা'আলা তাঁর জন্য দোযখ হারাম করে দিয়েছেন এবং তাকে বেহেশ্তে দাখিল করে নিয়েছেন (অর্থাৎ ফয়সালা হয়ে গেছে)” বর্ণিত আছে, একদা হযরত জিবরীল আলাইহিস সালাম হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলেছেন £ আবব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) কতই না ভালো লোক যদি তিনি রাতে নামায পড়েন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে এ কথা জানানোর পর তিনি নিয়মিত তাহাজ্জুদ নামায পড়তেন” হযরত নাফে’ (রাযিঃ) বলেন, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামায পড়তে থাকতেন ; তিনি আমাকে জিজ্ঞাসা করতেন, হে নাফে’! সুবহে সাদিক হয়ে গেছে? আমি (পূর্বাকাশ দেখে) বলতাম, না, তখন পুনরায় তিনি নামায আরস্ত করতেন। অনুরূপভাবে আবার জিজ্ঞাসা করলে আমি পপূর্বাকাশ দেখে) বলতাম, হাঁ সুবহে সাদিক হয়ে গেছে, তখন তিনি বসে এস্তেগফারে রত হয়ে যেতেন, এভাবে ফজর পর্যন্ত তিনি আল্লাহ্র কাছে মাগফিরাত প্রার্থনা করতে থাকতেন। হযরত আলী ইবনে আবী তালিব (রাযিঃ) বলেন $ এক রাত্রিতে হযরত ইয়াহ্য়া আলাইহিস সালাম তৃপ্ত হয়ে যবের রুটি আহার করেছিলেন। ফলে, সেই রাত্রিতে তিনি যিকর-আযকার না করেই শুয়ে পড়েছিলেন এবং এভাবে সকাল হয়ে যায়। পরদিন আল্লাহ্ তা'আলা ওহী পাঠালেন £ হে ইয়াহ্য়া ! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।