ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ হুরাইরাহ্‌ ! তুমি যদি আল্লাহ্র রহমত ও অনুগ্রহ তোমার সমগ্র জীবনে, মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর পর কবরে, হাশরের ময়দানে পেতে চাও--এ আকাংখা যদি তোমার অস্তরে থাকে, তবে তুমি গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামায পড় ; এতে তোমার উদ্দেশ্য থাকা চাই একমাত্র আল্লাহ্‌ তা'আলাকে সন্তষ্ট করা। হে আবু হুরাইরাহ্‌ ! তুমি তোমার গৃহাভ্যস্তরে কোণে কোণে নামায আদায় কর, তাহলে তোমার ঘর আসমানবাসীদের দৃষ্টিতে এমনভাবে চমৎকৃত হবে যেমন দুনিয়াবাসীদের দৃষ্টিতে উজ্জ্বল নক্ষত্র চমকাতে থাকে৷” জরূরী করে নাও ; কেননা এ ছিল তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের অভ্যাস।” এ নামাযের ওসীলায় আল্লাহ্র পরম নৈকট্য লাভ হয়, গুনাহ্‌ মাফ হয়, যাবতীয় দৈহিক রোগ নিরাময় হয়, পাপাচার থেকে আত্মরক্ষার উপায়ও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন $ “যে ব্যক্তি রাত্রের নামাযে অভ্যস্ত হয়, কোন সময় ঘুমের প্রাবল্যে যদি সে নামায পড়তে না পারে, আল্লাহ্‌ তা'আলা তার আমলনামায় তার সওয়াব লিখে দেন ; আর ঘুম হয় তার জন্য সদকাস্বরূপ |” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবূ যর গিফারী (রাযিঃ)কে উদ্দেশ্য করে বলেছেন $ তুমি যখন কোন সফরের পরিকল্পনা কর, তখন কথা বলে দিবো? হযরত আবূ যর আরজ করলেন $ ইয়া রাসূলাল্লাহ ! আপনার উপর আমার মা-বাপ কুরবান হোন অবশ্যই আপনি তা আমাকে বলে দিন। ইরশাদ করলেন $ কঠিন গ্রীষ্মের দিনে রোযা রাখ হাশরের ময়দানে নিরাপদ থাকবে। রাতের অন্ধকারে (তাহাজ্জুদ) নামায পড় কবরের বিভীষিকা দূর হবে। আর বড় বড় বিপদ থেকে আত্মরক্ষার জন্য হজ্জ কর। আর গরীব-মিসকীনকে সাহায্য কর--তাদের পক্ষে কোন হক কথা বলে অথবা তাদের সাথে দুর্ব্যবহার করা হতে বিরত থেকে হলেও” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।