২৫৫ আদায় করলো, সে যেন সারা রাত্র নামাযে অতিবাহিত করলো!” হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে, “যে ব্যক্তি জামা'আতের সাথে নামায আদায় করলো, সে যেন এক সাগর পরিমাণ ইবাদত করলো।” হযরত সাঈদ হবনে মুসাইয়্যাব (রহঃ) বলেন $ “বিশ বৎসর যাবৎ আমার অভ্যাস এই যে, মুআয্যিন যখন আযান দেয়, তখন আমি পূর্ব থেকেই) মসজিদে উপস্থিত থাকি৷” হযরত মুহাম্মদ ইবনে ওয়াসে’ (রহঃ) বলেন, “দুনিয়াতে কেবল এই তিনটা জিনিসের আমার বড়ই সাধ_ এক, আমার হিতাকাংখী এমন একজন ভাই, যিনি আমার ভুল সংশোধন করবেন এবং বক্র পথে চলা থেকে বারণ না হয়। তিন, আলস্যমুক্ত বা-জামা'আত নামায, যার সওয়াব আমার আমলনামায় লিখিত হবে।” বর্ণিত আছে, হযরত আবূ উবাইদাহ্ ইবনে জার্রাহ্ (রাযিঃ) একদা কিছু লোকের ইমামতি করেছিলেন, অতঃপর তিনি বলেছিলেন, শয়তান পূর্ব থেকেই আমার পিছনে লেগে রয়েছে-_এর প্রতারণার ফলে অন্যের উপর আমার গুরুত্বের অনুভব হচ্ছে, সুতরাং ভবিষ্যতে আমি আর কখনও ইমামতি করবো না।” হযরত হাসান (রাযিঃ) বলেন, “যে ব্যক্তি উলামায়ে কেরামের মজলিসে উপস্থিত হয় না, এমন ব্যক্তির ইমামতিতে তোমরা নামায পড়ো না!” ইমাম নখয়ী (রহঃ) বলেন, যে ব্যক্তি ইলম ছাড়া নামাযে ইমামতি করে, তার উপমা এ ব্যক্তির ন্যায় যে সমুদ্রের পানির পরিমাপ করতে লাগলো; অথচ এর কম-বেশী হওয়া সম্পর্কে সে কিছুই জানে না।” হযরত হাতেম আসাম্ম (রহঃ) বলেন, “আমার নামাযের জামা'আত ছুটে গেছে সংবাদ পেয়ে একমাত্র আবূ ইসহাক বুখারীই আমাকে সান্ত্বনা দিতে এসেছেন ; অথচ আমার পুত্র মারা গেলে দশ হাজারের অধিক লোক আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হতো-- আফসূস! মানুষের দৃষ্টিতে দুনিয়াবী মুসীবতের চেয়ে দ্বীনি মুসীবত অধিক সহজ (সহনীয়) হয়ে গেছে।” হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, যে ব্যক্তি আযান শুনার পরও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।