ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

২৫৩ সওয়াব গণনার মধ্যেই থেকে যায় ; ওদিকে গীবত, মিথ্যা, চুগলখোরী ও মুনাফেকী প্রভৃতি পাপে লিপ্ত লোকদের জন্য যে কি মর্মস্তদ শাপ্তি রয়েছে, সেদিকে মোটেও দৃষ্টিপাত করে না। বস্তুতঃ এ সবকিছু ধোকা ও প্রতারণার শিকার হওয়ার জঘন্যতম পরিণতি ছাড়া কিছু নয়। অবস্থা এই যে, তাদের ‘সুব্হানাল্লাহ্‌’ পাঠে যতটুকু নেকী হয়েছিল, অন্যায় ও বেহুদা কথার একাংশ দ্বারাই তা শেষ হয়ে গেছে ; এর অতিরিক্ত অন্যায় ও বেহুদা কথা লিপিবদ্ধ অবশ্যই তারা নিজেদের জিহ্বাকে সংযত করে নিবে এবং অন্যায় বা বেহুদা কথা বলা থেকে অবশ্যই বিরত হবে ; এমনকি জরুরী ও আবশ্যকীয় কথা বলাও বন্ধ করে দিবে। আর কড়া হিসাব করে রাখবে, যাতে তসবীহের ংখ্যা অপেক্ষা বেহুদা বাক্যালাপের সংখ্যা বেড়ে না যায় ; যার ফলে পারিশ্রমিক প্রদানের অর্থদণ্ডে পতিত হতে না হয়। অতীব আক্ষেপ ও পরিতাপের সাথে আশ্চর্যান্বিত হতে হয় এদের অবস্থা দৃষ্টে যে, দুনিয়ার সামান্যতম সম্পদের জন্য কড়া অংক কষে হিসাব-নিকাশে কোন ত্রুটি করে না, বরং সর্বদা শংকিত সাবধানতা অবলম্বন করে থাকে, যাতে পার্থিব সামান্যতম অংশও বরবাদ না হয়। অথচ অতি উচ্চতর মর্যাদার স্থান জান্নাতুল-ফেরদাউস ও তন্মধ্যস্থ নেয়ামতরাজির বর্বাদি ও বঞ্চনার জন্য তাদের মোটেও কোন চিন্তা ও সতর্কতা নাই। এহেন দুরবস্থা বস্তুতই দুঃখজনক ও বড়ই মারাত্মক। এ সবের অনিবার্য ফলশ্রুতিতে আমরা এমন এক পৰ্যায়ে উপনীত হয়েছি যে, এসব তথ্যের বিষয়ে যদি মনে সন্দেহ বিশ্বাস করি, তবে ধোকাগ্রস্ত বোকা ও আহমকে পরিগণিত হই। চিন্তা করলে বাস্তবিকই এ কথা সাব্যস্ত হয় যে, আমাদের আমল-আখলাক সেরূপ নয়, যেরূপ কুরআন মজীদের অনুসারীদের হওয়া উচিত ছিল__ আমরা আল্লাহ্র কাছে কুফরীর দিকে ধাবিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি। অতি মহান ও পবিত্র সত্তা আল্লাহ্‌ রাববুল-আলামীন। এতোসব বর্ণনার পরও যদি কেউ গাফলত ও উদাসীনতার দরুন সতর্ক-সাবধান হওয়া এবং একীন ও ঈমানী বিশ্বাসে দীপ্ত হওয়া থেকে বঞ্চিত হয়ে থাকে, ihe তারই অপরাধ। ES ola Llc www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।