ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

২৮ আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। ভিতরে প্রবেশ করে আমরা কিছু লোকের সাক্ষাৎ পেলাম। যাদের শরীরের অর্ধেক খুবই সৌন্দর্যমণ্ডিত ছিল। যেরূপ তোমরা খুব সুন্দর কাউকে দেখে থাক। আর অর্ধেক ছিল খুবই কদাকার। যেরূপ তোমরা খুব কদাকার কাউকে দেখে থাক। তারা উভয়ে এ লোকদের উদ্দেশ্যে বললো যাও, তোমরা এ ঝর্ণায় নেমে পড়। দেখা শেল প্রস্থের দিকে লম্বা প্রবহমান একটি ঝর্ণা রয়েছে। তার পানি ছিল সম্পূর্ণ সাদা। তারা গিয়ে ঝর্ণায় নেমে পড়লো। তারপর তারা আমাদের নিকট আসলো। দেখা গেল তাদের কদাক্‌তি দূর হয়ে গেছে। এখন তারা খুব সুন্দর আকুতিবিশিষ্ট হয়ে গেছে। ফেরেশতাদ্বয় আমাকে জানালেন, “এটাই ‘আদন’ নামক বেহেশত, এটাই আপনার বাসস্থান । আমি উপরের দিকে তাকালাম, দেখলাম ধবধবে সাদা মেঘের ন্যায় এক অডট্টালিকা। তারা আমাকে জানালেন, ‘এটাই আপনার প্রাসাদ’ আমি বললাম, ‘আল্লাহ আপনাদের উভয়ের কল্যাণ করুন, আমাকে ছেড়ে দিন আমি এতে প্রবেশ করবো। তারা বললেন, এখন নয়, তবে এতে আপনি অবশ্যই প্রবেশ করবেন। আমি তাদের বললাম, সারা রাত্র ধরে আমি অনেক অনেক আশ্চর্য জিনিস প্রত্যক্ষ করলাম, এগুলোর তাৎপর্য কি? তারা উভয়ে বললেন, এখন আমরা তা আপনাকে জানাবো। প্রথম যে ব্যক্তির নিকট আপনি গিয়েছেন, যার মাথা পাথর মেরে মেরে চৌচির করা হচ্ছিল, সে কুরআন মুখস্থ করে (তার উপর আমল) ছেড়ে দিতো, আর ঘুমিয়ে ফরজ নামায ত্যাগ করতো। আর যে ব্যক্তির নিকট আপনি গেলেন, যার গলদেশের পিছন পর্যন্ত চেরা হচ্ছিল, আর নাসাভ্যস্তর ও তার চোখ পিঠ পর্যন্ত চেরা হচ্ছিল, সে সকাল বেলা আপন ঘর থেকে বেরিয়ে যেতো আর চতুর্দিকে মিথ্যার বেসাতি করে বেড়াতো। আর এ উলঙ্গ নারী-পুরুষ যাদেরকে প্রজ্জ্বলিত চুলায় দেখেছেন, তারা ছিল যেনাকার পুরুষ ও যেনাকার নারী। আর যে লোক বঝর্ণায় সাতরাচ্ছিল, যার নিকট দিয়ে আপনি গিয়েছিলেন, যে পাথরের লোকমা খাচ্ছিল, সে ছিল সুদখোর। আর এ কদাকার ব্যক্তি যাকে আপনি আগুনের নিকট দেখেছিলেন আর যে আগুন জ্বালিয়ে তার চার দিকে দৌড়াচ্ছিল, সে দোযখের দারোগা মালেক ফেরেশৃতা। বাগানে যে দীর্ঘাকৃতির লোককে দেখেছেন, তিনি ইবরাহীম আলাইহিস্‌ সালাম। আর তার চারপাশে যে বালকদেরকে দেখেছেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।