২৪৮ AAA: 2 কি অমুক অন্যায় কাজ করিস্ নাই? তুই কি অমুক অপরাধ করিস্ নাই? এভাবে সে নিজকে অহরহ তিরস্কার করতে থাকে। অতঃপর সে স্বীয় এবং একমাত্র আল্লাহ্র কিতাবকেই সে আদর্শরূপে গ্রহণ করে নেয়। এ হচ্ছে নফ্সের প্রতি তিরস্কার ও সজাগ দৃষ্টি নিক্ষেপের তরীকা” হযরত মায়মূন ইবনে মেহ্্রান (রহঃ) বলেন £ “প্রকৃত খোদাভীরু ও মুত্তাকী যারা, তারা নফ্সের চুলচেরা হিসাব অত্যাচারী বাদশাহ্ এবং কৃপণ ংশীদার ব্যবসায়ীর চেয়েও বেশী নিয়ে থাকে।” হযরত ইব্রাহীম তাইমী (রহঃ) বলেন £ “আমি আমাকে ধ্যান ও খাদ্য ও ফলমূল আহার করছি, জান্নাতের ঝর্ণাসমূহ থেকে বিভিন্ন পানীয় আমাকে খাওয়ানো হচ্ছে, পচা দুর্গন্ধময় পূজ আমাকে পান করানো হচ্ছে, জাহান্নামের বেড়ী ও জিঞ্জির দিয়ে আমাকে বাঁধা হয়েছে। সেখানেই আমি আমার নফ্সকে জিজ্ঞাসা করলাম-_ওহে! এখন বল, তুমি কি চাও। সে বললো, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক ; আমি সৎভাবে চলবো। আমি বললাম £$ নাও, তোমার অভিপ্রায় পূর্ণ হয়েছে ; তুমি দুনিয়াতেই আছ, খবরদার! খুব সতর্ক হয়ে চলবে” হযরত মালেক ইবনে দীনার (রহঃ) বলেন £ আমি হাজ্জাজকে খুতবা দিতে শুনেছি, সে বলছিল $ “আল্লাহ্ পাক সেই ব্যক্তির উপর রহম করুন, যে অন্যের খোঁজ-খবর ও হিসাব নেওয়ার পূর্বে নিজের খবর নেয় ; অন্যের জন্যে মাথা ঘামানোর আগে নিজের হিসাব চুকায়। আল্লাহ্ পাক রহম করুন সেই ব্যক্তির উপর, যে নিজের নফ্সকে লাগাম দিয়ে আবদ্ধ করে নিয়েছে, অতঃপর সে যাচাই করে যে, তার সর্ববিধ কাজে নিয়ত ও উদ্দেশ্য কি? আল্লাহ্ পাক রহম করুন সেই ব্যক্তির উপর, যে এ কথার চিন্তা করে যে, আমার আমলনামার ওজন ও পরিমাপ কতটুকু হয়েছে। এ ধরনের আরও বহু কথা সে তাঁর বক্তব্যে একাধারে বলে যাচ্ছিল ; অবশেষে সে ভীষণ কান্নায় ভেঙ্গে পড়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।