২৪৭ aaa, ARNT AGERE AAMAS a aaa, এবং তার বিশেষ প্রয়োজনেরও বটে ; কিন্ত এর পরেও সে এটাকে শুধু এজন্যে পরিত্যাগ করে যে, তা আল্লাহ্র মজীর খেলাফ। আমলের পূর্বে নফ্সের মোহাসাবা এরই নাম। আর যদি কখনও মুমিনের পক্ষ থেকে কার্যতঃ কোন ক্রটি বা স্থলন হয়ে যায়, তবে সে তৎক্ষণাৎ শোধূরে যায় এবং নফ্সকে সম্বোধন করে বলে যে, এ কাজে তুই মোটেই অপারগ নস ; পুনরায় এ কাজ আর করবো না ইন্শাআল্লাহ। হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা আমি হযরত উমর (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। মদীনার অদূরে তিনি পরিদর্শনে ঘুরা-ফেরা করছিলেন। হাটতে হাটতে আমরা বাগানে প্রবেশ করলাম। আমাদের মাঝখানে শুধু একটি দেওয়াল ছিল। হযরত উমর (রাযিঃ) তখন বলছিলেন, বাহ্ বাহ্ হে উমর আমীরুল মুমেনীন, দম্ভ-অহমিকার শিকার হয়ো না; আল্লাহ্র কসম অবশ্যই তোমাকে আল্লাহ্র সম্মুখে একদিন জবাবদিহির জন্য দাড়াতে হবে, সে দিনকে ভয় কর, সাবধান হও। তা না হলে কঠিন শাস্তি ভোগতে হবে।” lal HCL LEE Agha dl Y 5 “আর এমন আত্মার কসম করছি, যে নিজকে তিরষ্কার করে।” (কিয়ামাহ £ ২) এ আয়াতের তফসীর প্রসঙ্গে হযরত হাসান (রাযিঃ) বলেন ৪? সত্যিকার নিতে থাকে_অমুক কথাটি বলেছো ; কি উদ্দেশ্যে বলেছো? এই যে খাদ্য খেলে কেন খেলে, কি ফায়দা তোমার সম্মুখে রয়েছে? এই যে পানীয় পান করলে ; এতে তোমার কি মাক্সাদ? এভাবে সে তার প্রতিটি পদক্ষেপে হুশিয়ারী অবলম্বন করে থাকে। পক্ষান্তরে, গাফেল ও খোদাবিমুখ' যারা, তারা অবলীলায় দুনিয়ার যিন্দেগী অতিবাহিত করে ; কোনই চিন্তা-ফিকির বা হিসাব-নিকাশের প্রশ্ন তাদের জীবনে নাই। হযরত মালেক ইবনে দীনার (রহঃ) বলেন ঃ “আল্লাহ্ তা'আলা সেই বান্দার প্রতি রহম করুন যে নিজকে সম্বোধন করে বলে যে, ওহে! তুই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।