he ভুলৰ ২৪৬ Fo Cn a GE On a Ahh উমরের চেয়ে বেশী মাহ্বুব’ (প্রিয়) কেউ নাই। অতঃপর আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি কি বলেছি? আমি পুনরাবৃত্তি করলে তিনি শব্দ পরিবর্তন শব্দের কাছাকাছি অর্থবহ) কেউ নাই।” এখানে লক্ষনীয় যে, শব্দটি মুখে উচ্চারণ করলেন। বস্তুতঃ এ ছিল তার মোহাসাবা এবং পূর্ণ সতর্ক হিসাব- নিকাশ । হযরত আবূ তালহা (রাযিঃ)-এর হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি নামাযে মগ্ন ছিলেন, এমন সময় একটি পাখী তার বাগানে উড়ে এসে বসলো।পাখীটি তার বাগানের প্রচুর ও ঘন বৃক্ষলতা ও পত্র-পল্লবের কারণে সেখান থেকে বের হতে পারছিল না। এ দেখে হযরত আবূ তাল্হা নামাযের মধ্যে অন্যমনস্ক হয়ে পড়লেন। তার এই অম্যমনস্কতার কারণ যেহেতু এ বাগানটিই হয়েছে, তাই তিনি গোটা বাগানটিই আল্লাহ্র রাস্তায় দান করে দিলেন এবং এ অন্যমনস্কতার ক্ষতিপূরণের আশা করলেন। এ-ই ছিল তাদের মোহাসাবা ও হিসাব-নিকাশের সামান্যতম নমুনা। হযরত ইবনে সালাম (রহঃ) সম্পর্কে বর্ণিত হয়েছে যে, লাক্ড়ির একটি বোঝা তিনি নিজ মাথায় বহন করে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক ব্যক্তি তাকে বললো, হে আবূ ইউসুফ তোর উপনাম)! আপনার গোলাম-খাদেম থাকা সত্বেও আপনি নিজে এ কষ্ট করছেন কেন? তিনি বললেন $ ওহে! আমি চেয়েছি_আমার নফ্্স ও প্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়, নাকি সে এ বোঝা বহন করতে অস্বীকার করে? হযরত হাসান (রাযিঃ) বলেন $£ “আল্লাহ্র প্রতি বিশ্বাসী প্রকৃত মুমিন আপন প্রবৃত্তির প্রতি কড়া দৃষ্টি রাখে এবং যাবতীয় কর্ম-কীর্তির বিষয়ে সর্বদা হিসাব গ্রহণ করে। বস্তুতঃ যারা দুনিয়াতেই প্রত্যেকটি কাজ চিন্তা- ভাবনা ও চুলচেরা হিসাবের সাথে আঞ্জাম দিয়েছে, আখেরাতে তাদের হিসাব সহজ হয়ে যাবে।” অতঃপর তিনি আরও ব্যাখ্যা করে বলেছেন £ “ উদাহরণতঃ মুমিনের সম্মুখে এমন কোন বস্তু এসে গেল, যা তার কাছে খুবই পছন্দনীয় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।