ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

২৭ asa EERE» SEER SD Cant) বলেন, আবূ রাজা বেশীর ভাগ সময় এরূপ বলতেন, সে একদিকে কেটে অপর দিকে কাটতো।! অপর দিকে কাটা শেষ হতে না হতেই প্রথম দিকটা পূর্বের ন্যায় ভাল হয়ে যেত, এভাবে বারবার এরূপই করতো যেরূপ প্রথম করেছিল। আমি বললাম, সুবৃহানাল্লাহ্‌ ! বলুন, এরা দুজন কে? তারা বললেন, সামনে চলুন। সামনে আমরা একটি চুলার নিকট গিয়ে পৌছলাম। তিনি শব্দ শুনতে পেলাম, যাদের নীচ থেকে আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছিল। আগুনের আওতায় আসলেই তারা উচ্চেঃস্বরে চিৎকার করে উঠতো। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, সামনে চলুন। সামনে অগ্রসর হয়ে আমরা একটি নহরের নিকট পৌছলাম। আমার যতদূর মনে পড়ে, তিনি বলেছিলেন, সেটি ছিল রক্তের লাল নহর। নহরে একজনকে সাতরাতে দেখলাম। নহরের পাড়ে একজন লোক দাড়িয়ে ছিল, যার নিকট ছিল অসংখ্য পাথরের স্তববূপ। সাতারকারী লোকটি সাতরানো শেষ করে দাড়ানো লোকটির নিকট এসে মুখ খুলে দিতো। আর সে তার মুখে একটি পাথর নিক্ষেপ করতো। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, সামনে চলুন। আমরা সামনে অগ্রসর হয়ে একজন বীভৎস চেহারার লোক দেখতে পেলাম, যেরূপ তোমরা কোন বীভৎস চেহারার লোক দেখে থাক। তার নিকট ছিল আগুন। সে আগুন জভ্বালাচ্ছিল আর তার চতুর্দিকে দৌড়াচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ লোক কে? তারা বললেন, সামনে চলুন। সামনে আমরা এক ঘন সন্নিবিষ্ট বাগানে উপনীত হলাম। বাগানটি বসন্তের রকমারি ফুলে সুশোভিত ছিল। বাগানের মাঝে ছিল একজন লোক। যার আকৃতি এতখানি দীর্ঘকায় ছিল যে, আমরা তার মাথা দেখতে পাচ্ছিলাম না। তার চারপাশে এত বিপুলসংখ্যক বালক ছিল, যেরূপ আর কখনও আমি দেখি নাই। জিজ্ঞাসা করলাম, এ লোক কে? আর এরাই বা কারা? তারা বললেন, সামনে চলুন, সামনে চলুন। অবশেষে আমরা এক বিরাট বাগানে গিয়ে উপনীত হলাম। এরূপ বড় ও সুন্দর বাগান আমি আর কখনও দেখি নাই। তারা আমাকে বললেন, এর উপর আরোহণ করুন। আমরা তাতে আরোহণ করলে একটি শহর আমাদের নজরে পড়লো। সেটি ছিল সোনা ও রূপার ইট দিয়ে তৈরী। আমরা ওই শহরের দরজায় পৌছলাম। দরজা খুলতে বললে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।