অধ্যায় $ ৮০ আল্লাহ্র প্রতি মহববত ও নফ্্সের হিসাব-নিকাশ হযরত সুফিয়ান সওরী (রহঃ) বলেছেন $ “মহব্বত বস্তুতঃ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ও অনুসরণের নাম!” অপর এক বুযুর্গ বলেছেন $ “সর্বদা যিকিরে মত্ত থাকার নাম মহব্বত” আরেক বুযুর্গ বলেন £ “প্রিয়কে সবকিছুর উপর প্রাধান্য দেওয়ার নাম মহাববত।” এক বুযুর্গ বলেন $ “দুনিয়ায় অবস্থান করাকে অপছন্দ করার নাম মহব্বত।” বস্তুতঃ এ সবকিছু মহববতের অনিবার্য ফলশ্রুতির বিবরণ মাত্র ; মহব্বতের প্রকৃত স্বরূপ কেউ বর্ণনা করেন নাই। এক বুযুর্গের উক্তি মতে--“মহববত আসলে স্বীয় প্রিয়পাত্রের প্রতি এমন এক আকর্ষণ, যা বাধ্যতামূলকভাবে অন্তর উপলব্ধি করে থাকে ; কিন্ত তা ভাষায় ব্যক্ত করতে সে অক্ষম” হযরত জুনাইদ বাগাদাদী (রহঃ) বলেন ৪ “পার্থিব মোহে পতিত লোকদেরকে আল্লাহ্ তা'আলা মহব্বত থেকে বঞ্চিত করে দিয়েছেন। কোন প্রাপ্তি বা বিনিময়ের লক্ষে উৎসারিত মহ্ব্বতের অবস্থা হচ্ছে, যখনই সেই বিনিময় বা স্বার্থ অনুপস্থিত হয়, তখনই সেই মহ্ববতও খতম হয়ে যায়৷” হযরত যুন্বূন (রহঃ) বলেন $ “আল্লাহ্র মহব্বতের দাবীদার ব্যক্তিকে বল-_আল্লাহ্ ছাড়া আর কারও সম্মুখে নত হওয়া থেকে বাঁচ।” হযরত শিবলী (রহঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল__আল্লাহ্র পরিচয়প্রাপ্ত এবং আল্লাহ্কে মহব্বতকারী-_এ দুয়ের পরিচয় কি? তিনি বলেছেন ৪ “আরেফ অর্থাৎ আল্লাহ্র পরিচয়প্রাপ্ত যদি কথা বলে, তবে ধ্বংসে পতিত হয়, আর মহ্ব্বতকারী যদি নিশ্চুপ থাকে, তবে ধ্বংসে পতিত হয়। হযরত শিবলী (রহঃ) নিমের এই পংক্তিগুলো পাঠ করেছেন ৫৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।