২৩৫ Appt oot j চং I লে Ee ৭, আত্মীয়তার সম্পর্কচ্ছেদনকারী। ৮. যে ব্যক্তি কোন বিষয়ে এ কথা বলে যে, আমি যদি অমুক কাজটি না করি তাহলে আল্লাহ্র কাছে দায়ী থাকবো ; অতঃপর সে কাজটি সম্পাদন করলো না। হযরত কাব আহবার (রাযিঃ) থেকে বর্ণিত-_একদা বনী ইসরাঈলের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিলে হযরত মূসা (আঃ) বারবার বৃষ্টির জন্য দো'আ করা সত্বেও বৃষ্টি হলো না। আল্লাহ্ পাক ওহী পাঠালেন যে, যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কোন চুগলখোর ব্যক্তি শরীক থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কারও দো'আ কবুল করা হবে না৷ হযরত মুসা (আঃ) বললেন £ হে আল্লাহ্! আপনি বলে দিন--আমাদের মধ্যে চুগলখোর ব্যক্তি কে? আমরা তাকে আমাদের থেকে পৃথক করে দেই। আল্লাহ্ তা'আলা বললেন £ হে মূসা! আমি নিজেই চুগলখোরী হারাম করেছি ; আবার তা বলে দিয়ে আমি তাতে লিপ্ত হবো? অতঃপর তারা সকলেই আল্লাহ্র দরবারে তওবা করলো। পরে বৃষ্টিও হলো। বর্ণিত আছে, এক ব্যক্তি সাতটি কথা জানার জন্য সাতশত ফর্সখ (প্রায় তিন মাইলে এক ফরসখ হয়) সফর করে এক হাকীম-তত্তবজ্ঞানী খেদমতে উপস্থিত হয়েছিল। সে আরজ করলো--আল্লাহ্ পাক আপনাকে যে জ্ঞান দান করেছেন, তা থেকে কিছু আহরণ করার জন্য আমি এসেছি। আপনি বলুন--১. আসমানের ওজন কি পরিমাণ এবং আসমানের চেয়ে বেশী ওজনী কোন্ জিনিসটি? ২. জমীনের ওজন কি এবং এর চেয়ে ভারী কোন্ বস্তুটি? ৩. পাথর সম্পর্কে বলুন যে, এর চেয়েও শক্ত ও কঠিন বস্তু কোন্টি? ৮. আগুন সম্পর্কে বলুন যে, এর চেয়েও উত্তপ্ত কোন্ জিনিসটি? ৫. যামৃহারীর (সীমাহীন ঠাণ্ডা, দোযখেরও একটি নাম) সম্পর্কে বলুন যে, এরচেয়ে অধিক ঠাণ্ডা কোন্টি? ৬. সাগর সম্পর্কে বলুন যে, এরচেয়ে বেশী প্রশস্ত কি? ৭. এতীম সম্পর্কে বলুন যে, এরচেয়ে হেয়-লাঞ্ছিত কে? জ্ঞানী লোকটি জবাব দিল $ ১. নিষ্পাপ-নিদোর্ষ লোকের উপর মিথ্যা অপবাদ আরোপ করা আসমান অপেক্ষা-ভারী গুনাহ। ২. হক কথা যমীনের চেয়েও বেশী ওজনী। ৩. কাফেরের মন পাথরের চেয়েও বেশী শক্ত ও কঠিন। ৪. লোভ ও হিংসা আগুণের চেয়েও বেশী উত্তপ্ত। ৫. নিকটজন ও আত্মীয়ের কাছে কোন অভাব ও প্রয়োজন পেশ করার পর তা পূরণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।