২৩১ তাহলে যেন তারা বমন করে। লোকটি গিয়ে তাদেরকে জানালে পর তারা বমন করলো। এতে তাদের ভিতর থেকে জমাট রক্ত বের হলো। লোকটি পুনরায় এসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থা জানালো। তিনি বললেন $ কসম সেই পবিত্র সত্তার, যার হাতে আমার জান, এসব পদার্থ যদি তাদের পেটের ভিতর থেকে যেতো, তবে আগুন তাদের খেতো। অন্য বর্ণনায় ঘটনাটির শেষাংশ এভাবে বর্ণিত হয়েছে যে, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলে সম্মুখ দিক থেকে এসে লোকটি বলতে লাগলো, হে আল্লাহ্র রাসূল! স্ত্রীলোক দু'জন মরণাপন্ন অবস্থায় আছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপস্থিত করতে বললেন। উপস্থিত করা হলে দু'জনের একজনকে একটি পাত্রে বমন করতে বললেন। সে বমন করলো। ফলে, পাত্রটি রক্ত এবং পূজে ভরে গেল। অতঃপর অপর স্ত্রীলোকটিকে বমন করতে বললেন। সে বমন করলো। এতেও একটি পাত্র রক্ত ও পূজে ভরে গেল। অতঃপর হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন £ এরা রোযা রেখে আল্লাহ্ তাআলার হালাল খাদ্য আহার করা থেকে বিরত রয়েছে ; কিন্ত আল্লাহ্ কর্তৃক হারামকৃত বস্তু (মৃত) ভক্ষণ করেছে। অর্থাৎ তারা একত্র বসে পরস্পর গীবত ও পবনিন্দায় লিপ্ত হয়ে মৃতদের গোশত খেয়েছি। হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে সূদ ও সূদের জবঘ্ন্যতা প্রসঙ্গে বর্ণনা করেছেন যে, সূদের একটি মাত্র দিরহামও ছত্রিশ বার যেনা অপেক্ষা নিকৃষ্ট পাপ ; আর সবচেয়ে জঘন্য ও মারাত্মক সূদ হচ্ছে, কোন মুসলমানকে হেয় করা। চুগলখোরী চুগলখোরী করা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় দোষ। আল্লাহ্ তা'আলা বলেন $ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।