a পচ ল্ ব্ ২৩০ a as’ TEATS sa নেওয়ার পর তার কোন নিন্দাবাদ করবে না (এসব আমল প্রকৃতপক্ষে তুচ্ছ নয়)। হযরত বারা’ ইবনে আযেব (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের উদ্দেশ্যে খুতবা (বয়ান) দিলেন। এমনকি গৃহে অবস্থানরতা মহিলাদেরকেও তা শুনালেন $ “ওহে! তোমরা যারা মুখে মুসলমান হয়েছো অথচ অন্তরে বিশ্বাস কর নাই, তারা মুসলমানদের নিন্দাবাদ করো না, তাদের দোষ খুজো না! কারণ যে তার ভাইয়ের দোষ খুজবে, আল্লাহ্ তার দোষ খুঁজবেন। আর যার দোষ খুঁজবেন তিনি তাকে অপমানিত করবেন-_যদিও সে ঘরের কোণে লুকিয়ে থাকে। বর্ণিত আছে, আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আঃ)-এর নিকট ওহী পাঠিয়েছেন যে, “গীবত এমন এক জঘন্য অভ্যাস, যদি কেউ এ থেকে তওবা করেও মারা যায়, তবুও সে সকলের পরে জান্নাতে প্রবেশ করবে! আর যদি গীবতের গুনাহে লিপ্ত থেকে মারা যায় তা’'হলে সে জাহান্নামে সর্বপ্রথম প্রবেশকারীরে মধ্যে হবে।” হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে রোযা রাখতে বললেন এবং আরও বললেন যে, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা কেউ রোযা ভঙ্গ করো না। লোকেরা সকলেই রোযা রাখলো। সন্ধ্যার সময় এক একজন এসে বলতে লাগলো £ ইয়া রাসূলাল্লাহ! আমি রোযা রেখেছি ; আপনি অনুমতি দিলে ইফতার করে নেই। তিনি অনুমতি দিতেন-_এভাবে লোকেরা ইফতার করে নেয়। এদের মধ্যে একজন লোক এসে আরজ করলো, ইয়া রাসূল্লাল্লাহ্ ! আমার ঘরে দুইজন স্ত্রীলোক রোযা রেখেছে ; তারা আপনার খেদমতে উপস্থিত হতে লজ্জা পায় ; তাদের রোযা ভঙ্গের অনুমতি প্রদান করলে তারা ইফতার করে নিতো। এ কথা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন। লোকটি পুনরায় কথাটি আরজ করলো। তিনি আবার মুখ ফিরিয়ে নিলেন। সে আবার আরজ করলো। তখন হুযূর আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ তারা রোযা রাখে নাই ; যারা দিনভর মানুষের গোশত খেয়েছে তাদের রোযা কেমন করে হয়? তাদেরকে গিয়ে বলো--যদি রোযাদার হয়ে থাকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।