২২৫ হযরত হাসান বসরী (রহঃ)-এর নিকট বলা হয়েছিল যে, এক সম্প্রদায়ের লোক মনে করে যে, তাদের মধ্যে কোনরূপ মুনাফেকী নাই। তিনি বলেছেন £ “আমি যদি নিশ্চিতভাবে জানতে পারি যে, আমার মধ্যে নেফাক অর্থাৎ মুনাফেকী নাই, তবে এটা সোনায় ভরপুর সারা জাহান অপেক্ষা আমার কাছে প্রিয়” হযরত হাসান (রাযিঃ) আরও বলেন $ মন-মুখ, প্রকাশ্য-অপ্রকাশ্য এবং ভিতর-বাইর এক না হওয়া মুনাফেকীর লক্ষণ।” হযরত হুযাইফাহ (রাযিঃ)-এর নিকট এক ব্যক্তি বললো £ঃ আমার আশংকা হয় যে, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। তিনি বললেন $$ তুমি যদি নিজ সম্পর্কে মুনাফেকীর আশংকা বোধ না করতে, তাহলে সত্যিই তুমি মুনাফিক হতে। হযরত ইবনে আবী মুলাইকাহ্ (রহঃ) বলেন £$ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একশত ত্রিশ জন কিংবা (অপর বর্ণনায়) একশত পঞ্চাশ জন সাহাবীর সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের প্রত্যেকেই নিজের সম্পর্কে নেফাকের আশংকা করতেন। (এ ছিল তাঁদের খোদা-ভীতি ও অতি উচ্চ পর্যায়ের ঈমানী চেতনা।) বর্ণিত আছে, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামের সঙ্গে মজলিসে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম আলোচনা প্রসঙ্গে একজন লোকের খুবই প্রশংসা করলেন। একটু পরেই সে লোকটিও মজলিসে এসে উপস্থিত হয়; মাত্রই উযূ করে আসার কারণে তাঁর চেহারা থেকে উযূর পানি গড়িয়ে পড়ছিল, তার হাতে ছিল পাদুকাদ্বয়, দুই চোখের মধ্যমতী স্থানে সিজদার চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল! সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ্! ইনিই সেই লোক, যার আমরা প্রশংসা করেছি। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ আমি তো এর মুখমণ্ডলে শয়তানের ছাপ লক্ষ্য করছি। লোকটি সালাম দিয়ে সাহাবায়ে কেরামের সাথে মজলিসে বসে গেল। হুযূর তাকে উদ্দেশ্য করে বললেনঃ বল_-_তুমি যখন এখানে উপবিষ্ট লোকদের প্রতি দৃষ্টিপাত করেছো, তখন তামার মনে কি একথা আসে নাই যে, এদের মধ্যে তোমার চেয়ে শ্রেষ্ঠ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।