ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

-কূুলুব ২২৪ teat Po hb aN ee eee ese ease eae wb এক বুযুর্গ বলেছেন $ “যে ব্যক্তি নিজকে মুনাফেকী থেকে মুক্ত-পবিত্র মনে করে, সে প্রকৃতপক্ষে মুনাফেকীর অতি নিকটবর্তী হয়ে রয়েছে।” হযরত হুযাইফাহ্‌ (রাযিঃ) বলেন £$ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অপেক্ষা আজকের যুগে মুনাফিকদের সংখ্যা অনেক বেশী। সে যুগে তারা নিজেদের নেফাক গোপন করে রাখতো ; কিন্ত আজকে তারা দিবালোকে প্রকাশ করে বেড়ায়। এ নেফাক সত্যিকারের ঈমানের বিপরীত এবং খুবই সূক্ষ্ম বস্তু। যারা নিজেদের মধ্যে নেফাকের আশংকা বোধ করে, তারা এ থেকে দূরে রয়েছে, পক্ষান্তরে যারা নেফাক-মুক্ততার দাবী করে, তারাই আসলে এতে লিপ্ত হযরত হাসান বসরী (রহঃ)-এর নিকট জনৈক ব্যক্তি মন্তব্য করেছিল যে, এ যুগে নেফাকের অস্তিত্ব নাই। তিনি বলেছিলেন $ “ওহে! মুনাফিকদের যদি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাওয়ার রীতি থাকতো, তবে তোমরা আতঙ্কের কারণে ঘর থেকে বের হতে পারতে না!” হযরত হাসান বসরী অথবা অন্য কোন বুযুর্গ বলেছেন ঃ “মুনাফিকদের যদি (চিহনস্বরূপ) লেজ গজানোর নিয়ম থাকতো, তবে আমরা রাস্তায় পা ফেলতে পারতাম না!” একদা এক ব্যক্তি হাজ্জাজের বিরূপ সমালোচনা করছিল। হযরত ইবনে উমর (রাযিঃ) তা শুনতে পেয়ে বলেছিলেন $ দেখ, যদি হাজ্জাজ তোমার এসব মস্তব্য শুনতে থাকতো, তাহলে কি তুমি তা করতে পারতে? লোকটি বললো $ না। হযরত ইবনে উমর (রাযিঃ) বললেন £ “আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাকে মুনাফেকী মনে করতাম।” হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “দুনিয়াতে যে ব্যক্তি মানুষের সাথে দ্বিমুখী আচরণ করে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা তাকে “শোস্তিস্বরূপ) দুই জিহ্বাবিশিষ্ট করে উঠাবেন।” হাদীস শরীফে আরও ইরশাদ হয়েছে £ সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে, যে দ্বিমুখী আচরণ করে--একজনের সাথে সে এক রকম বলে, অপরজনের সাথে সে-কথাটিই অন্য রকম বলে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।