২১৮ স্বল্পতা ও নিয়ন্ত্রণ মানুষকে নির্জনতা অবলম্বনে অভ্যস্ত করে তোলে। কথা- বার্তা কমিয়ে দিলে মানুষ উৎপীড়ন ও প্রতিশোধ থেকে নিষ্কৃতি পায়। ফলে নফস ও প্রবৃত্তির ক্ষতি সাধন থেকেও তুমি বেচে থাকবে। পাপাচারের ঘোর অন্ধকারও তোমাকে আচ্ছন্ন করতে পারবে না। এভাবে নফসের ধ্বংসাত্মকতা থেকে তুমি রেহাই পেয়ে যাবে। এর শুভ পরিণাম এই হবে যে, তোমার এই নফ্স জ্যোতির্ময়, স্বচ্ছ ও আধ্যাত্মিকতায় প্রভাবিত হবে, নেক আমল ও ইবাদতের পথে চলমান হবে ; যেমন তীব্র গতিসম্পন্ন ঘোড়া ময়দানে দৌড়ায় এবং বাদশাহ বাগানে ভ্রমণ করে।” ইয়াহ্য়া ইবনে মুআয রাযী (রহঃ) আরও বলেছেন ঃ “মানুষের শক্র তিনটি $ দুনিয়া, শয়তান ও নফ্স। ঘৃণা ও অনাসক্তির মাধ্যমে দুনিয়া থেকে, বিরোধিতা করে শয়তান থেকে এবং ইন্দ্রিয়জ কামনা-বাসনা ও ভোগ- বিলাস পরিহার করে নফস থেকে আত্মরক্ষা কর।” জনৈক তত্ববজ্ঞানীর উক্তি হচ্ছে, “প্রবৃত্তি যার উপর প্রভাব বিস্তার করে, প্রকৃতপক্ষে সে লোভ-লালসা ও সীমাতিরিক্ত কামনা-বাসনার শিকার হয়ে যায়। তার নিজের নিয়ন্ত্রণে তখন আর কিছুই থাকে না ; ভীত অপদস্ত হয়ে সে প্রবৃত্তির হাতে বন্দী হয় ; লাগাম ধরে প্রবৃত্তি তাকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরায়। সর্বতোভাবে তার অন্তর নেককার্যসমূহ হতে বঞ্চিত হয়ে যায়৷” হযরত জাফর ইবনে হুমাইদ (রহঃ) বলেন £ সকল জ্ঞানী-গুণী লোকেরা এ ব্যাপারে একমত যে, নেয়ামত পাওয়া যাবে নেয়ামত বর্জনে। এ ছাড়া আর কোন উপায় নাই। অর্থাৎ পার্থিব ভোগ-বিলাস ত্যাগ করলেই আখেরাতের নায-নেয়ামত হাসিল হবে। হযরত আবূ ইয়াহ্য়া ওয়ার্রাক (রহঃ) বলেন $ “যে ব্যক্তি আপন প্রবৃত্তির অনুকূলে অঙ্গ-প্রত্যাঙ্গাদির খাহেশ মিটিয়েছে, প্রকৃতপক্ষে সে নিজ অস্তরে লজ্জা ও অপমানের বৃক্ষ রোপণ করেছে।” হযরত ওহাইব ইবনে ওয়ার্দ (রহঃ) বলেন ঃ “রুটির অতিরিক্ত আর সবই প্রবৃত্তিপরায়ণতা ৷” তিসি আরও বলেছেন £$ “যারা পার্থিব লোভ-লালসায় মত্ত হয়ে গেছে তারা যেন যিল্লত ও অপমানের জন্য প্রস্তুত থাকে।” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।