২১৭ hb Cth OC hs’ একটি দলকে উদ্দেশ্য করে বলেছিলেন $ “তোমরা ছোট জিহাদ থেকে প্রত্যাবর্তন করে বড় জিহাদের দিকে আসলে। আরজ করা হলো, ইয়া রাসূলাল্লাহ্ ! বড় জিহাদ কোন্টি? তিনি বললেন ঃ বড় জিহাদ হচ্ছে, নিজের নফসের সঙ্গে জিহাদ করা।” তিনি আরও ইরশাদ করেছেন $ “প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি, যে আল্লাহ্র আনুগত্য ও হুকুম পালনে স্বীয় নফসের বিরোধিতা করতে পারে।” হযরত সুফিয়ান সওরী (রহঃ) বলেন ৪ “নফসের বিরোধিতার চাইতে কঠিন কিছু আমি অনুভব করি নাই ; কখনও সে আমার উপর বিজয়ী হয়ে যায়, আর কখনও আমি!” হযরত আবুল আব্বাস মাওসেলী (রহঃ) স্বীয় নফসকে সম্বোধন করে বলেছেন ঃ “তুই রাজপুতদের সাথে মিশে দুনিয়া উপার্জনেও মনোযোগী হস্ না কিংবা নেক বান্দাদের সাথে মিশে আখেরাতের কাজেও মনোযোগী হস না ; আমি তোকে নিয়ে জান্নাত ও জাহান্নামের মাঝখানে ঝুলছি; তোর শরম আসা উচিত৷” হযরত হাসান (রাযিঃ) বলেছেন £ “নফসের চেয়ে মারাত্মক অবাধ্য জানোয়ার আমি আর দেখি নাই ; এটাকে নিয়স্ত্রণের জন্য শক্ত লাগামের প্রয়োজন ৷” হযরত ইয়াহয়া ইবনে মুআয রাষী (রহঃ) বলেন $ কৃচ্ছ-সাধনার তরবারী দ্বারা নফ্সের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। এ সাধনা চার রকমে হতে পারে £ এক. খাদ্যের পরিমাণ কমিয়ে দাও। দুই. নিদ্রা কমিয়ে দাও। তিন, প্রয়োজনের অতিরিক্ত কোন কথাই বলো না। চার, মানুষের কষ্টদায়ক আচরণ সহ্য কর। খাদ্য কমিয়ে দিলে লোভ-লালসা ও অভিলাষ-রিপুর মৃত্যু ঘটে। নিদ্রা কমিয়ে দিলে চিন্তা-চেতনা স্বচ্ছ ও পবিত্র হয়। কথা-বার্তা কম করলে বিপদ-আপদ থেকে নিরাপদে থাকা যায়. ৷ মানুষের দুর্ব্যবহার ও কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করলে নিজের অভীপ্সিত লক্ষ্যে পৌছা যায়। নিষ্ঠুর ও কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করা বস্তুতই বড় সাধনা। মানব-প্রবৃত্তি একদিকে যদি স্বেচ্ছাচারে উদ্বুদ্ধ হয়ে পাপাচারে লিপ্ত হতে উদ্যত হয়, তাহলে অপর দিকে খাদ্যের কমতি তাকে রক্ষা করার জন্য তাহাজ্জুদ নামায অপেক্ষা অধিকতর ধারালো তরবারীর কাজ' করে। নিদ্রার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।