ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

২১৪ sale) STEAL KAA Oa ay পরিণাম এই দাঁড়ায় যে, এরূপ ব্যক্তি পাপাচারে আরও অধিক মাত্রায় বল্গাহীন হয়ে উঠে। বস্তুতঃ এর মূল কারণই হচ্ছে ঈমানের মারাত্মক দুর্বলতা। আয় আল্লাহ! আমাদেরকে সরল-সোজা পথে কায়েম রাখ, সত্যিকার সঠিক বোধ ও জ্ঞানশক্তি দান কর, নেকী ও পুণ্যের কাজে মশগুল রাখ এবং যারা আমাদের ভুল-ভ্ৰান্তি ও দোষ-ক্রটি ধরিয়ে দেয় তাদের শোকরগুযার হয়ে সে অনুযায়ী আমলে তৎপর হওয়ার তওফীক দান কর। তিন__শক্ৰুর মুখে তুমি তোমার দোষ-ক্রটি জেনে নাও। কেননা, অসস্তৃষ্টি ও অপছন্দনীয়তার কারণে শত্রুর মুখ থেকে তোমার যে সমালোচনা হবে, তা সেই বন্ধুর তুলনায় বেশী উপকারী হবে যে বন্ধু নির্লিপ্ততা ও দ্বীনের ব্যাপারে শৈথিল্যের কারণে তোমার দোষ-ক্রটি গোপন রাখে। কিন্ত আফসুস যে, মানুষের স্বভাবই হচ্ছে, সর্বক্ষেত্রে দুশমনকে অবিশ্বাস করা ; ফলে নিজের দোষ-ক্রটির ব্যাপারেও তাকে অবিশ্বাস করা হয়। মনে করা হয়, হিংসার বশবর্তী হয়েই সে আমার সমালোচনা ও দোষ-ক্রটি প্রকাশ করছে। অথচ প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি শত্রুর বক্তব্য থেকে আত্মসংশোধনের উপকরণ গ্রহণ করে থাকে। চার__সাধারণ লোকজনের সাথে মিলেমিশে থাকবে। তাদের যেসব কাজ-কর্ম ও আচার-ব্যবহার তোমার অপছন্দ হয়, সেগুলো দিয়েই তুমি তোমার প্রবৃত্তির বিচার করবে। কারণ, মুমিন মুমিনের জন্য আয়নাস্বরূপ | কাজেই যেসব দোষ-ক্রটি তোমার দৃষ্টিতে তাদের মধ্যে ধরা পড়েছে, সেগুলো তোমার মধ্যেও আছে। কেননা, প্রকৃতিগতভাবে মানুষের পরস্পর সামঞ্জস্য রয়েছে এবং তারা একে অপরের কাছাকাছি। সুতরাং সমকালীন লোকদের কারও মধ্যে কোন দোষ থাকলে অপর জনের মধ্যে সেটির মূল উপাদান, কিংবা অধিক পরিমাণ অথবা কিছু না কিছু থাকবে। অতএব, এ দর্পণ- এবং দোষ-ক্রটি হতে নিজকে সংশোধন ও পবিত্র করার চেষ্টা করবে। বস্তুতই যদি চরিত্র সংশোধন ও সজ্জিত করার জন্য এ প্রক্রিয়া গ্রহণ করা হয়, তবে দীক্ষাদাতা ছাড়াই শিষ্টাচার শিক্ষা করা যায়! জেনে রাখ ; অতি উত্তমরূপে হৃদয়ঙ্গম করে নাও যে, উপরোল্লিখিত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।