ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

AR Ie ২১২ asta aa ee sate atata দুইঁ_নফসের রোগ নির্ণয় করতে হলে কোন মঙ্গলকামী খাটী সত্যবাদী অস্তরঙ্গ বন্ধু গ্রহণ করে নিবে। তাকে নিজের সর্ববিধ অবস্থার উপর কড়া দৃষ্টিসম্পন্ন পর্যপেক্ষক বানিয়ে নিবে। সে তোমার বাহ্যিক ও আভ্যন্তরীণ যাবতীয় দোষক্রটি সম্পর্কে তোমাকে সতর্ক করবে। জ্ঞানী-গুণী বুযুর্গানে দ্বীনের এটাই ছিল এ সম্পর্কীয় পদ্ধতি। হযরত উমর (রাযিঃ) বলেন, আল্লাহ্‌ তা'আলা সেই ব্যক্তির উপর রহম করুন, যে আমার দোষ-ক্রটি আমাকে বলে দেয়। তিনি হযরত সালমান ফারেসী (রাযিঃ)-কে জিজ্ঞাসা করতেন £ঃ আপনার দৃষ্টিতে আমার মধ্যে কি কি দোষ রয়েছে? তিনি বলতেন £ কে আপনাকে এরূপ বিষয় বলার সাহস করবে? হযরত উমর বারবার অনুরোধ করার পর তিনি বললেন £ঃ আমি জানতে পেরেছি__আপনার দস্তরখানে দুই পদের তরকারী হয়, আপনার দুই জোড়া পোষাক রয়েছে ; এক জোড়া দিবসের আরেক জোড়া রাতের। তিনি পুনরায় অনুরোধ করলেন__-আমার আরও কোন দোষ বলুন। হযরত সালমান বললেন £ আর জানা নাই। হযরত উমর (রাযিঃ) বললেন £$.যে দু’”টি বলেছেন সে দু’টিও আমার যথেষ্ট অপরাধ। তিনি হযরত হুযাইফাহ্‌ (রাযিঃ)-কে সময় সময় জিজ্ঞাসা করতেন ৪ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট মুনাফেকদের সম্পর্কে গোপন তথ্য বলতেন ; আমার মধ্যে কি আপনি নেফাকের কোন আলামত লক্ষ্য করুন? এতো প্রতাপশালী ও উচ্চ মর্যাদার অধিকারী হওয়া সত্বেও হযরত উমর (রাযিঃ)-এর মধ্যে আল্লাহ্র ভয় কি পর্যায়ে ছিল যে, নিজের নফসের বিষয়ে মোটেই নিশ্চিস্ত ছিলেন না। বস্তুতঃ জ্ঞান-বুদ্ধি ও চিন্তা-চেনতা যার পরিপূর্ণতা লাভ করে তার মধ্যে কখনও অহংকার ও আত্মস্তরিতা স্থান পেতে পারে না ; প্রতি মুহূর্তে সে নফসের চুলচেরা হিসাব নিতে থাকে। কিন্ত আজকের যুগে এরূপ লোকের অস্তিত্ব একেবারেই নগণ্য। সেইসঙ্গে এরূপ দোস্ত আহবাব ও বন্ধু বান্ধবেরও অভাব যারা দ্বীনের ব্যাপারে কোনরূপ খাতির ও শৈথিল্য না করে প্রকৃত হিতাকাংখী হয়ে তোমার দোষ-ক্রটি তোমাকে ব্যক্ত করবে কিংবা অস্ততঃপক্ষে বিদ্বেষমুক্ত মন-মানসিকতা 'নিয়ে স্বীয় ওয়াজিব দায়িত্বটুকু আদায় করবে। বরৎ বাস্তবে যা দেখা যায়, তা হচ্ছে_অধিকাংশই আজকাল হিংসা-বিদ্বেষের শিকার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।