ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $ ৭৬ রিয়াযত-মুজাহাদা ও অলৌকিক ক্ষমতার অধিকারী বুযুর্গদের মর্যাদা স্মরণ রেখো, আল্লাহ্‌ তা'আলা যখন কোন বান্দার ভালাই ও মঙ্গলের ইচ্ছা করেন, তখন তাকে স্বীয় দোষ-ক্রটির উপর দৃষ্টি রাখার তওফীক দান করেন। যার দৃষ্টি প্রকৃতই গভীর, সে কখনও নিজের অন্যায়-অপরাধ ও দোষ-ক্রটির বিষয়ে অচেতন থাকতে পারে না। বস্তুতঃ স্বীয় নফস ও প্রবৃত্তির এলাজ-প্রতিকার তখনই সম্ভব, যখন সংশ্লিষ্ট রোগ-ব্যাধি সম্পর্কেও সচেতন থাকা হবে। কিন্তু দুঃখের বিষয় যে, অধিকাংশ লোকই নিজের আয়ের ও দোষ-ক্রটির বিষয়ে এমন গাফেল যে, অন্যের চোখের সামান্য একটি কণাও দৃষ্টিগোচর হয় ; কিন্ত নিজের চোখের শাতীর বা বৃক্ষকাণ্ডটিও দেখা যায় না। যে ব্যক্তি নিজের রোগ-_দোষ সম্পর্কে অবগত হওয়ার আগ্রহ রাখে, তার উচিত নিন্মোক্ত চার পদ্ধতির অনুশীলন করা ৫ এক-__কুরআন ও হাদীসের অনুসারী, নফসের রোগ-দোষ ও এতদ- সম্পর্কিত যাবতীয় ও সুক্ষ্ম বিষয়াদি সম্পর্কে বিজ্ঞ-পরিপক্ক খাঁটা বুযুর্গের সান্নিধ্য অবলম্বন করবে। তিনি নফসের দোষ ও রোগ-ব্যাধি নির্ণয় করতঃ এর যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা করবেন। সে ব্যক্তির কতর্ব্য হবে-_পূর্ণ আনুগত্য ও ভক্তি সহকারে আধ্যাত্মিক মুরুব্বীর নির্দেশত পথে রিয়াযত- মুজাহাদা ও সাধনায় ব্রতী হওয়া। শায়খ ও মুরীদ এবং উত্তায ও শাগরেদের মধ্যে এরূপ সম্পর্কই হওয়া উচিত যে, শায়খ ও উত্তায নফসের রোগ ও দোষসমূহ চিহ্নিত করে সেগুলোর প্রতিকার বিধান করবেন আর মুরীদ ও শাগরেদ মনোযোগ সহকারে সিদ্ধি-সাধনায় ব্যাপৃত হবে। কিন্তু বর্তমান যুগে এসব বিষয়ের অস্তিত্ব একেবারেই নগণ্য। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।