এগ হলৰ ২১০ Cua) ARAL থাকে, ততদিন এই দো'আ চলতে থাকে” হযরত আলী (রাযিঃ) বলেন, কোন নেক বান্দার যখন মৃত্যু হয়, তখন পৃথিবীর যে যে স্থানে সে নামায পড়েছিল এবং আসমানের যে যে স্থান দিয়ে তার নেক আমল উপরে উখবিত হতো, সেই স্থানসমূহ তার জন্য ক্রন্দন করে। অতঃপর হযরত আলী এই আয়াতটি তেলাওয়াত করলেন ৪ gS Ad এপ পলা $9 কন পলাল 8 কলা 6 Cis LDS oy Ys sats mde SS Ln “তাদের জন্য না আসমান ও যমীনের কান্না আসল, আর না তাদেরকে অবকাশ দেওয়া হলো।” (দুখান $£ ২৯) হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, পুণ্যবান ব্যক্তির মৃত্যুর পর যমীন তার জন্য চল্লিশ দিন পর্যন্ত কাঁদতে থাকে৷” হযরত আতা খুরাসানী (রহঃ) বলেন, ভূপৃষ্ঠের যে কোন খণ্ডে কোন বান্দা যদি আল্লাহর জন্য একটি সেজদাও করে থাকে তবে সেই ভূখণ্ড তার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে এবং তার মৃত্যুর দিন সে ক্রন্দন করে থাকে।” হযরত আনাস (রাযিঃ) বলেন, “যমীনের যে অংশের উপর নামায আদায় করা হয়, সে অংশটি তার আশেপাশের অন্যান্য ভূখণ্ডের উপর গর্ব করে এবং আল্লাহ্র যিকর ও ইবাদতের কারণে সে পুলক বোধ করে, এমনকি ব্যক্তির জন্য যমীন সজ্জিত হয়।” বর্ণিত আছে, কোন দল যখন কোন এলাকায় অবতরণ করে, তখন সেই এলাকার ভূখণ্ড তাদের নামায ও যিক্র-আযকারের দরুন আল্লাহ্র কাছে তাদের প্রতি দয়া ও অনুগ্রহের জন্য দো'আ করে, পক্ষান্তরে যদি (ইবাদত-বন্দেগীতে) অবহেলা করা হয়,তবে তাদেরকে অভিশাপ দেয়৷” DRX LK REALL LLL E LEEK EK KELEEALRE SR LBL KLS Bd hepKK Kel Ed www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।