২০০৯ “হে আল্লাহ্, তার উপর তোমার বিশেষ রহমত বর্ষণ কর, দয়া কর, তুমি অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দাও» যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি উযু অবস্থায় থাকে বা মুসাল্লায় (নামাযের স্থানে) অবস্থান করে ফেরেশতার দো'আ অব্যাহত থাকে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, “আখেরী যমানায় কিছু লোক এমন হবে, যারা বৃত্তাকারে মসজিদে বসে দুনিয়াবী কথাবার্তা বলবে এবং দুনিয়ার প্রতি তারা আকৃষ্ট থাকবে, খবরদার ! তোমরা তাদের নিকট বসো না ; তাদের সাথে আল্লাহ্ তা'আলার কোনরূপ সম্পর্ক নাই।” নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন ৪ ভূপৃষ্ঠে মসজিদসমূহ আমার ঘর, যারা এগুলো আবাদ করে রাখে তারা আমার যিয়ারতকারী। সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা নিজ গৃহে উযূ করে আমার গৃহে (মসজিদে) প্রবেশ করে এবং আমার যিয়ারত লাভ করে। আর যার যিয়ারত করা হয়, তার কর্তব্য, যিয়ারতকারীর সম্মান করা অর্থাৎ তার প্রতি দয়া করা এবং দো'আ কবুল করা)। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেনঃ “তোমরা যখন দেখ কোন ব্যক্তি মসজিদে উপস্থিত হয় এবং এটা তার অভ্যাসে পরিণত হয়েছে, তখন তার ঈমানদার হওয়ার ব্যাপারে তোমরা সাক্ষ্য প্রদান করতে পার।” হযরত সাঈদ ইবনে মুসাইয়্যাব (রহঃ) বলেন ৪ মসজিদে অবস্থানরত ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ্র দরবারে উপস্থিত ; সুতরাং সে যেন অসুন্দর কোন কথা না বলে। বর্ণিত আছে,“মসজিদ দুনিয়াবী কথাবার্তা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেমন চতুষ্পদ জন্তু (চারণভূমির) ঘাস শেষ করে দেয়৷” হযরত ইমাম নাখয়ী (রহঃ) বলেন $ সাহাবায়ে কেরামের অভিমত ছিল, রাতের অন্ধকারে মসজিদে গমন করা এমন একটি আমল, যা গমনকারী ব্যক্তির জন্য জান্নাত অবশ্যস্তাবী করে দেয়।” হযরত আনাস ইবনে মালেক (রাখযিঃ) বলেন, “মসজিদে যে ব্যক্তি বাতি ভ্বালানোর ব্যবস্থা করে, তার জন্য ফেরেশতাগণ এবং আল্লাহ্র আরশ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।