অধ্যায় $ ৭৪ তাওয়ান্ধুলের গুরুত্ব ও মযার্দা [ তাওয়াক্ধুল £ আল্লাহ্র উপর ভরসা ] পবিত্র কুরআনে আল্লাহ্ পাক ইরশাদ করেছেন ৪ 0 AEs Loy al 5) “নিশ্চয় আল্লাহ্ তা'আলা (তাঁর উপর) তাওয়ান্ধুলকারীদেরকে ভালবাসেন।” (আলে-ইমরান £ ১৫৯) আল্লাহ্র উপর তাওয়ান্সুলকারীর মর্যাদা অতি উচ্চ। স্বয়ং আল্লাহ্ জিম্মাদারী গ্রহণ করেন। আর আল্লাহ্ তা'আলা যার জিম্মাদার, মহব্বতকারী, সর্বাবস্থায় হেফাযত ও রক্ষণাবেক্ষণকারী সে নিশ্চয়ই কৃতকার্য_তাকে শাস্তি দিবেন না, দূরে রাখবেন না, আড়াল করবেন না। হাদীস শরীফে বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ আল্লাহ্ পাক একদিন আমাকে স্বীয় নিদর্শনসমূহের কতকাংশ দেখালেন। আমি দেখতে পেলাম-_পৃথিবীর সমস্ত পাহাড়-পর্বত, মাঠ-প্রাস্তর, বন-জঙ্গল ও সমতল ভূমি আমার উম্মতে পরিপূর্ণ রয়েছে। উম্মতের সংখ্যাধিক্য দেখে আমি বিস্মিত ও আনন্দিত হলাম। আমাকে জিজ্ঞাসা করা হলো £ আপনি খুশী হলেন কি? আমি বললাম £ হাঁ, খুশী হয়েছি। আমাকে পুনরায় বলা হলোঃ আপনার উশ্মতমণুলীর মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে বেহেশতে যাবে। উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্য হতে কেউ আরজ করলেন $ যারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে, তারা কারা? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন £ঃ যারা মন্ত্র-তস্ত্ের ও শুভাশুভ লগ্নের এবং দেহ চিহ্নিতকরণের কার্যকারিতায় বিশ্বাস করে না এবং যারা আল্লাহ্ ছাড়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।