—— ১০৯৭ ) AAAI LAT bau a G22 5 elie) ie UB ICY Le BUS HN Ln 133 OO “আল্লাহ্ তা'আলা যখন কোন বান্দাকে মহব্বত করেন, তখন তাকে দুঃখ-কষ্টে জড়িত করেন। এতে যদি সে ধৈর্যধারণ করে তবে তাকে নিজের প্রতি আকৃষ্ট করে নেন, আর যদি সে এ দুঃখ-কষ্টের উপর সস্তষ্টি ও প্রসন্নতা প্রকাশ করে তবে তাকে খাছভাবে নির্বাচন করে নেন।” ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ক্রিয়ামতের দিন আমার উম্মতের একদল লোককে আল্লাহ্ তা'আলা পাখীর ন্যায় পাখা ও পালক দান করবেন। এর উপর ভর করে তারা বেহেশ্তের মধ্যে উড়ে বেড়াবে। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞাসা করবেন £ আপনাদের পাপ-পুণ্যাদি ও আমলের হিসাব- নিকাশ হয়েছে কি? দাড়ি-পাল্লায় আপনাদের আমল ওজন করা হয়েছে কি? পুলসিরাত পার হয়ে এসেছেন কি? দোযখ দেখেছেন কি? উত্তরে তারা বলবে £ আমরা এসব বিষয়ের কোন কিছুই দেখতে পাই নাই। তখন ফেরেশ্তাগণ পুনরায় তাদেরকে জিজ্ঞাসা করবেন £ আপনারা কোন্ নবীর উম্মত? তারা বলবে £ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ফেরেশতাগণ বলবেন $ আমরা আল্লাহ্র কসম দিয়ে জিজ্ঞাসা করছি_ বলুন ; দুনিয়াতে আপনারা কি কি নেক আমল করেছেন, যার ফলে আজকে এমন সৌভাগ্য ও মর্ধাদা লাভ হয়েছে? তারা বলবেন £ আমাদের মধ্যে দু’টি অভ্যাস ছিল এক. আল্লাহ্র ভয় ও লজ্জায় আসমরা নির্জন স্থানেও কোন পাপকার্যে লিপ্ত হতাম না। দুই, আল্লাহ্ তা'আলা যৎসামান্য রিযিক যা কিছু আমাদেরকে দান করতেন, আমরা তাতেই সস্তষ্ট ও পরিতৃপ্ত থাকতাম। একথা শুনে ফেরেশৃতাগণ বলবেন $ অবশ্যই এই সৌভাগ্য ও মর্যাদা আপনাদেরই প্রাপ্য ।” হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন ৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।