ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১০৯১ staat sata a ae ক AAA NN বেহেশতের ঘরের বিবরণ শুনাবো? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ আপনার জন্য আমাদের পিতা-মাতা কুরবান হউন। তিনি বললেন, জান্নাতে মহামূল্যবান রকমারি রত্ব ও জওহ্রাতে তৈরী বহু কক্ষ রয়েছে। (অনুপম স্বচ্ছতার কারণে) যেগুলোর বাইরে থেকে ভিতরটা এবং ভিতর থেকে বাইরেটা পরিষ্কার দেখা যাবে। এগুলোর মধ্যে এমন সব নেয়ামত, স্বাদের বস্তু ও আনন্দের বিষয়াবলী রয়েছে, যা মানুষ চোখে কোনদিন দেখে নাই, কানে কোনদিন শুনে নাই এবং অস্তরে কোনদিন কল্পনাও করে নাই। আমি আরজ করলাম_ইয়া রাসূলাল্লাহ ! এসব ঘর কার জন্য? তিনি বললেন, সেই ব্যক্তির জন্যে যে সালামের ব্যাপক প্রচলন ঘটায়, খানা খাওয়ায়, সর্বদা রোযা রাখে এবং রাত্রিকালে যখন সকলে নিদ্ৰিত থাকে তখন নামায পড়ে। আমরা আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ্‌ ! এতো হিম্মত কার রয়েছে? তিনি বললেন, আমার উল্মতের মধ্যেই এ হিম্মত রয়েছে ; শোন বলছি_যে ব্যক্তি মুসলমান ভাইয়ের সাক্ষাতে সালাম দেয় সে সালাম ব্যাপক করলো, যে ব্যক্তি আপন পরিবার-পরিজনকে এই পরিমাণ খাদ্য দেয় যে তারা তৃপ্ত হয়ে যায়, সে খানা খাওয়ানোর উপর আমল করলো, যে ব্যক্তি রমযান মাসে এবং প্রতি মাসে তিনটি রোযা রাখে, সে সর্বদা রোযা রাখলো, আর যে ব্যক্তি ইশা এবং ফজরের নামায জামাতের সহিত আদায় করে সে রাত্রিকালে মানুষ নিদ্রাভিভূত থাকা অবস্থায় নামায “আর উত্তম গৃহসমূহে দাখিল করবেন, যা সর্বদা অবস্থানের উদ্যানসমূহে হবে।” (ছফ্‌ফ $ ১২) তিনি বলেছেন, এগুলো হচ্ছে মুক্তা নির্মিত মহলসমূহ। প্রতিটি মহলে লাল ইয়াকুত পাথরে নির্মিত সত্তরটি ঘর রয়েছে। প্রতিটি ঘরে সবুজ জমরদ (পান্না) পাথরের সত্তরটি কামরা রয়েছে। প্রতিটি কামরায় একটি করে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।