a কু ণ ব্ [9] ea PERERA + ERE 0 SY ° ” আরও ইরশাদ হয়েছে ৪ SRN IO CERES HU “আর এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।” (মুতাফফিফীন £ ২৬) আশ্চর্যের বিষয় যে, দুনিয়ার এই জীবনে তোমার বন্ধু-বান্ধব, সমকালীন লোকজন কিংবা পাড়া-প্রতিবেশীর কেউ যদি টাকা-পয়সায় বা দালান-কোঠায় তোমার চেয়ে আগে বেড়ে যায়, তবে এতে তোমার ভারি কষ্ট অনুভব হয় এবং তোমার মন সংকীর্ণ হয়ে আসে। হিংসার দরুন তোমার জীবনধারণ দুৰ্বিসহ হয়ে উঠে। অথচ তোমার জন্য সবোত্তিম পন্থা হলো এই যে, জান্নাতের ভিতর তুমি তোমার স্থায়ী ঠিকানা করে নিবে, যেখানে তুমি এসব লোক থেকে নিরাপদ থাকবে এবং গোটা দুনিয়ার বিনিময়ে তারা তোমাকে অতিক্রম করতে পারবে না। হযরত আবূ সাঈদ খুদরী (রাযিঃ)-সূত্রে বর্ণিত, হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, উচ্চ মর্যদাসম্পন্ন জান্নাতবাসীগণকে এরূপে দেখা যাবে, যেরূপে তোমরা দুনিয়াতে পূর্ব ও পশ্চিম দিগন্তে নক্ষত্র দেখে থাক। অন্যদের সাথে উচ্চ মর্যাদাশীল বেহেশতবাসীগণের এই তারতম্য হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসুলাল্লাহ্ ! এ তো আন্বিয়ায়ে কেরামদের মর্যাদা ; এ পর্যন্ত তাঁরা ব্যতীত অন্য কেউ পৌঁছুতে পারবে না। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই পবিত্র সত্তার, যার হাতে আমার জীবন- এমনও লোক রয়েছে যারা আল্লাহ্র প্রতি ঈমান এনেছে আশ্বিয়ায়ে কেরামের প্রতিও ঈমান এনেছে (তাদের এ মর্যাদা লাভ হবে)। তিনি আরও ইরশাদ করেছেন, উচ্চ মর্যাদায় সমাসীন বেহেশতীগণকে নিমনস্তরের বেহেশতীগণ এরূপ দেখবে, যেরূপ তোমরা আকাশে উজ্জ্বল নক্ষত্র দেখে থাক। তাদের মধ্যে আবু বকর ও উমর (রাযিঃ)-ও হবেন ; এঁদের জন্য এ ছাড়া আরও বহু পুরস্কার রয়েছে। হযরত জাবের (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে বলেছেন, আমি কি তোমাদেরকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।