bh Les মিশ্ৰিত সুমিষ্ট পানীয় থাকবে। এর স্বচ্ছতার দরুন চতুর্দিকে জ্যোতি চমকাতে থাকবে। সূক্ষ্মতা ও রক্তিম বর্ণের দরুন পশ্চাৎ ভাগ থেকে পানীয় দেখা যাবে। কোন মানুষ তা প্রস্তুত করতে সক্ষম নয়। এর নির্মাণকার্যে কোনরূপ ক্ৰটি থাকবে না। তা এমন খাদেমের হাতে থাকবে যার মুখশ্রী সূর্যরশ্মির ন্যায় উজ্জ্বল ; বরং তার লাবণ্য, শ্রী, ক্রুকূুটি ও কেশ কাঞ্চনের নিকট সূর্যরশ্মিরও তুলনা হয় না। অতীব বিস্ময়কর বিষয় যে, যে ব্যক্তি এই অতুলনীয় বেহেশত-আগারের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে ; আরও বিশ্বাস রাখে যে, এর অধিবাসীদের মৃত্যু হবে না, চিরস্থায়ী বসবাস হবে এতে, তাদের কোন বিপদ-আপদ হবে না, কোন দুর্ঘটনা ঘটবে না, কোন পরিবর্তন-বিবর্তন হবে না, সে কিরূপে ক্ষণস্থায়ী জগতের) এই আবাসের প্রতি ভালবাসা স্থাপন করে, যা ধ্বংস হয়ে খান্খান্ হয়ে যাওয়ার হুকুম রয়েছে আল্লাহ্র। কি করে সে এহেন নিকৃষ্ট ও ধ্বংসশীল আবাসের বসবাসে সন্তুষ্ট থাকে! আল্লাহ্র কসম! বেহেশতে যদি শুধুমাত্র, শরীরের সুস্থতা আর মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা ও বিপদ-আপদ থেকে নিষ্কৃতির নেয়ামতটুকুই থাকতো, তবুও এই বেহেশত লাভের বিনিময়ে সামান্যতম সাধ-অভিলাষের প্রাধান্য পাওয়া তো দূরের কথা গোটা দুনিয়াটাই প্রত্যাখ্যাত হওয়ার উপযুক্ত ছিল। অথচ বেহেশতের অধিবাসীগণ রাজন্যবর্গের ন্যায় নানাবিধ সুখ-সম্ভোগের মধ্যে নিরাপদ থাকবে। তারা যা-ই চাবে, তা-ই পাবে। তারা প্রত্যহ আরশের নিকটবর্তী থাকবে, মহান আল্লাহ্র দীদারে মত্ত থাকবে। এই দীদারে ত”. সমন সুখ উপভোগ করবে, যার তুলনায় বেহেশতের যাবতীয় সম্পদ অতি নগন্য। চিরস্থায়ীভাবে এই নেয়ামত তারা ভোগ করবে ; এখানে বসবাস করবে। এই সুখ ও আনন্দ লোপ পাওয়ার বা কেউ তা ছিনিয়ে নেওয়ার কোনই আশংকা থাকবে না। হযরত আবূ হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ a PAA REI: PO Perr wu PTD Per Pr PO ey AED Par Pd ME D paid IG mas OAS oN LS Sn Ie S22 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।