১৮৩ Ee i AA +. os aes ও সৌন্দর্য বৃদ্ধি করবে বড় বড় চক্ষু বিশিষ্টা উত্তম স্বভাবসম্পন্না বেহেশতী হুর রূপসীগণ ; যেন তারা ইয়াকুত ও প্রবাল-রত্ন। তাদেরকে পূর্বে না কোন মানুষ স্পর্শ করেছে, আর না কোন জ্বিন। তারা জান্নাতের বিভিন্ন স্থানে চলাচল করবে। বিলাসভরে যখন তারা চলে তখন তাদের প্রত্যেককে বর্ণের চকচকে রেশমের পোষাক থাকবে। যা দেখলে নয়ন ঝলসে যায়। তাদের মস্তকোপরি মুক্তা ও প্রবাল-রত্বখচিত মুকুট থাকবে। মনোলোভা অভিমান, সুন্দর স্বভাব ও অপরূপ লাবণ্যে সুশোভিত থাকবে। কাজল-মাখা চোখ, মন-মাতানো সুগন্ধময় দেহ। বাদ্ধক্য ও অভাব কোনদিন তাদেরকে স্পর্শ করবে না। ইয়াকুত নির্মিত প্রাসাদে সুদর্শন তাঁবুর ভিতর সুরক্ষিত অবস্থায় তারা বসবাস করবে। এ সকল প্রাসাদ জান্নাতের উদ্যানের মধ্যবর্তী স্থানে স্থাপিত হবে। বেহেশতী হ্রগণ হবে আনত দৃষ্টিসম্পন্না। তাদের ও জান্নাতবাসীগণের সম্মুখে আবঁখোরা ও পান-পাত্র এবং পানকারীদের জন্য সুস্বাদু শুভ্র বর্ণের তরল শরাবে পরিপূর্ণ পেয়ালাসমূহ পরিবেশিত হবে। তাদের আশে-পাশে লুক্কায়িত-সুরক্ষিত মুক্তার ন্যায় বালকগণ ঘুরে বেড়াবে। এ হবে তাদের পুরস্কার আমলের বিনিময়ে ; যা দুনিয়াতে তারা করেছে। তারা নিরাপদ স্থানে থাকবে। উদ্যান, বাগ-বাগিচা ও নহরসমূহের মধ্যে এক উত্তম স্থানে সর্বশক্তিমান বাদশাহের সান্নিধ্যে অবস্থান করবে। এইখানেই তারা বিশ্বপ্রভুর দিকে তাকিয়ে থাকবে। তাদের মুখমণ্ডলে বেহেশতের সুখ চমকাতে থাকবে। কোনরূপ অপমান ও লাঞ্চ না তাদেরকে স্পর্শ করবে না বরং তারা পরম সম্মানিত বান্দা। তারা আপন প্রভুর নিকট হতে নানাবিধ উপঢৌকন পেতে থাকবে। সর্বদা তারা যা-ই চাবে, তা-ই পাবে। তথায় তাদের থাকবে না কোন ভয় বা দুঃখ ক্লেশ। তারা থাকবে মৃত্যু থেকে নিরাপদ সুখ- বেহেশতী নহর থেকে অপরিবর্তনীয় স্বাদসম্পন্ন দুধ, সুস্বাদু সুরা, পরিশোধিত মধু। বেহেশতের যমীন রৌপ্যের। সুরকী প্রবাল-রত্বের। মাটি মুশকের। উদ্ভিদ জাফরানের। সুগন্ধময় ফুলের রস মেঘমালা হতে তাদের উপর বর্ষিত হবে। বেহেশতের টিলা হবে কর্পুরের। ইয়াকুত ও প্রবাল-রত্বখচিত রৌপ্যনির্মিত পেয়ালা হবে। সিল-মোহরযুক্ত বন্ধমুখ পেয়ালায় সালসাবীল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।