ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £৪ ৭২ জান্নাতের বিশদ বর্ণনা ও জান্নাতবাসীদের মান-মর্যাদা ওহে আধ্যাত্ম সাধনায় ব্রতী সত্য পথের পথিক! এ কথা উত্তমরূপে হৃদয়ঙ্গম করে নাও যে, ইতিপূর্বে যে আবাসস্থল তথা জাহান্নামের ভীষণ আযাব ও সীমাহীন দুঃখ-কষ্টের বিষয় বর্ণনা করা হয়েছে, ঠিক তার বিপরীতে অপর একটি আবাসও (জান্নাত) রয়েছে। এ আবাসের অফুরস্ত সুখ-শাস্তি, আরাম-আয়েশ ও নাজ-নেয়ামতের প্রতিও একটু দৃষ্টিপাত করে নাও। কেননা, যে ব্যক্তি উক্ত আবাসদ্বয়ের যে কোন একটি হতে দূর হবে, সে অবশ্যস্তাবীভাবে অপরটির অধিবাসী হবে। কাজেই দোযখের ভয়াবহ ও মারাত্মক অবস্থাদি এবং ঘটনাবলীর উপর দীর্ঘ চিন্তা ও ধ্যান করে আপন অস্তঃকরণে এর ভীতি ও ত্রাস জাগরুক করে রাখ। পক্ষান্তরে, জান্নাতের প্রতিশ্রুত চিরস্থায়ী পুরস্কার ও নাজ-নেয়ামতের বিষয় দীর্ঘ সময়ব্যাপী ধ্যানমগ্নতার মাধ্যমে আপন হৃদয়-মনে এর প্রতি আকর্ষণ ও আশা সৃষ্টি করে রাখ। ভীতির চাবুক প্রয়োগ করে নিজকে সম্মুখপানে অগ্রসর করে চল। আশা-ভরসার সুনিয়স্ত্রিত লাগাম ধরে সঠিক পথে বেগবান থাক। এর অনিবার্য ফলশ্রুতিতে তুমি এক বিশাল জগতের পুরস্কারে ভূষিত হবে ; সেই সাথে জাহাম্নামের কঠিন ও মর্মন্তদ শাস্তি থেকেও পরিত্রাণ পেয়ে যাবে। এতদপ্রসঙ্গে জান্নাতবাসীদের পরম সুখময় জীবনের উপরও একটু দৃষ্টিপাত করে নাও--উজ্জ্বল, সজীব ও দীপ্তিমান হবে তাদের মুখমণ্ডল। সিলমোহরযুক্ত বিশুদ্ধ শরাব পান করানো হবে তাদের। চকচকে শ্বেত বর্ণের মোতি নির্মিত তাঁবুর ভিতর রক্তিম হীরকের সিংহাসনে আসন দেওয়া হবে। এর ভিতর সবুজ বর্ণের কারুকার্য-খচিত শয্যা থাকবে। পালঙ্কের উপর হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। তা’ নহরের পার্শ্বে স্থাপন করা হবে। মধু ও শরাবে ভরপুর হবে নহর। গোলাম-বালক ও খাদেমগণ সদা উপস্থিত থাকবে। শোভা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।