মুকাশাফাতুল-ক্কুল্ব ২০ aaa ete ates fetta tate alata ela elate হযরত উবাদাহ ইবনে ছামেত রাযিঃ) বলেন ? ‘আমার প্রাণপ্রিয় দোস্ত হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাকে সাতটি নছীহত করেছেন। তন্মধ্যে (চারটি এই)-_এক, আল্লাহর সাথে কাউকে বা কোন কিছুকে শরীক করো না, এমনকি যদি তোমাকে কেটে টুক্রা টুক্রাও করে ফেলা হয় বা আগুনে নিক্ষেপ করা হয় বা শূলিতে চড়ানো হয়। দুই, স্বেচ্ছায় কখনও নামায ত্যাগ করো না। কারণ, এরূপ ব্যক্তি দ্বীন ও মিল্লাতের গণ্ডিবহির্ভূত হয়ে যায়। তিন, আল্লাহ্র না-ফরমানী ও পাপাচারে লিপ্ত হয়ো না। কেননা, পাপকর্ম আল্লাহ তা'আলার রোষ ও অসন্তষ্টির কারণ হয়। চার, মদ্যপান করো না। কারণ, মদ্যপান সর্ববিধ গুনাহের শিকড। ওয়াসাল্লামের সাহাবীগণ যাবতীয় আমলের মধ্যে একমাত্র নামায ব্যতীত অন্য কোন আমল ত্যাগ করাকে কুফরী বলে মনে করতেন না!’ হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন $ ‘কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হয় নামাযের দ্বারা ; সুতরাং যে নামায ত্যাগ করলো, সে শিরক করলো।' অপর এক হাদীসে বর্ণিত হয়েছে, ‘যে নামায ত্যাগ করলো, ইসলামে তার কোন অংশ নাই। আর যার উষূ সঠিক নয়, তার নামাযও দুরুস্ত নয়৷’ ত্ববরানী শরীফে বর্ণিত হয়েছে, যার আমানতদারী নাই, তার পর্ণ) ঈমান নাই। আর যার নামায নাই, তার দ্বীন বলতে কিছু নাই। বস্তুতঃ দ্বীনের জন্য নামাযের গুরুত্ব এমন, যেমন শরীরের জন্য মাথার গুরুত্ব। হযরত আবুদ্দাব্দা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন £$ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নছীহত করেছেন £ আল্লাহ্র সাথে শরীক করো না, এমনকি যদি তোমাকে কেটে খণ্ড-বিখণ্ড করে দেওয়া হয় বা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বা শূলিতে চড়ানো হয়। ফরয নামায কখনও ত্যাগ করো না ; যে ব্যক্তি ইচ্ছাকৃত নামায ত্যাগ করবে, তার বিষয়ে আমার কোন দায়িত্ব থাকবে না। মদ্যপান করো না, কারণ, তা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।