১৭২ LE ৰ A ad 5d ws Dil abs so EE MEA ন p22 oor 2 ৮ 3! Ad So মানুষকে মন্দ ও ভ্রান্ত পথে পরিচালিত করে।” হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, “তুমি দু’ বিষয়ের দ্বিধায় পতিত হলে, অধিক আকর্ষণীয়টি ছেড়ে দাও আর কঠিন ও কষ্টকর বিষয়টি গ্রহণ করে নাও” এ উক্তির তাৎপর্য হচ্ছে, সহজ বিষয়ের প্রতি প্রবৃত্তি আকৃষ্ট হয় বেশী আর কঠিন ও কষ্টকর বিষয় থেকে প্রবৃত্তি দূরে সরে থাকতে চায়। হযরত উমর (রাযিঃ) বলেন, তোমরা এসব নফস ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখ। বস্তুতঃ এরাই বাতেল ও মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। হক ও সত্য বাহ্ৃতঃ ভারী হয়, বাতেল ও মন্দ কাজ বাহ্যতঃ সহজ হয়, কিন্ত প্রকৃতপক্ষে তা অসহনীয় মহা ক্ষতির কারণ হয়। গুনাহ পরিত্যাগ করা তওবা কবূল করানো অপেক্ষা সহজ। দু’ একটা কামাতুর দৃষ্টি কিংবা মুহূর্তকালের মোহ-বিলাস কি স্বাদ-আতস্বাদন দীর্ঘকালের জন্য দুঃখ-কষ্ট ও ভোগাস্তির কারণ হয়। হযরত লোকমান (আঃ) স্বীয় পুত্রকে অতি মূল্যবান নসীহত করেছেন যে, সর্বপ্রথম আমি তোমাকে তোমার নফস ও প্রবৃত্তি থেকে ভয় দেখাচ্ছি এবং হুশিয়ার করছি যে, মানুষ মাত্রেরই নফস ও প্রবৃত্তি রয়েছে এবং তার প্রচুর খাহেশ ও চাহিদা রয়েছে। তুমি যদি তার চাহিদা মুতাবেক খোরাক দাও, তাহলে সে তোমার সাথে অবাধ্যতা শুরু করবে ; উপরস্ত সে তোমার কাছে আরও দাবী করবে। কেননা, মানুষের অস্তরাত্মায় নফস এমনভাবে লুক্কায়িত রয়েছে, যেমন পাথরের মধ্যে আগুন। পাথরের উপর আঘাত করলে তা জ্বলে উঠে ; আগুনের হলকা বের হয়। আর যদি আঘাত না করে এমনিতেই রাখা হয়, তবে আগুন সুপ্ত ও লুক্কায়িত থাকে। জনৈক আরবী কবি তাই বলেছেন £$ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।