ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ এ হাদীসখানি ইসফাহানীও রেওয়ায়াত করেছেন। আর মুসনাদে আহমদে বিত্তৃতভাবে এবং ইবনে মাজাহ্‌ শরীফে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। ইসফাহানী হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে রেওয়ায়াত করেন, উধ্বকাশে নিয়ে যাওয়ার পর আমি দুনিয়ার আকাশের দিকে তাকিয়ে দেখলাম ; এখানে এমন ধরনের লোক ছিল, যাদের পেটগুলো বড় বড় ঘরের ন্যায়। এরা ফেরাউনী সম্প্রদায়ের লোকদের প্রবেশ-পথে থুবড়ে পড়ে রয়েছে। সকাল-সন্ধ্যায় এদেরকে আগুনের উপর দাড় করানো হয়। আর তারা বলতে থাকে_আয় রব্ব তা'আলা! কেয়ামত যেন কোনদিন কায়েম না হয়। আমি জিজ্ঞাসা করলাম হে জিবরাঈল ! এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সূদখোর লোক। এরা এমনভাবে দাঁড়ায় যেমন শয়তানের স্পর্শে মস্তিষ্ক বিকৃত লোক। ত্ববরানী শরীফে বর্ণিত হয়েছে যে, কিয়ামতের পূর্বে ব্যভিচার, সূদ ও মদ্যপানের ব্যাপক প্রচলন ঘটবে। ত্ববরানী শরীফে আরও বর্ণিত হয়েছে যে, হযরত কাসেম ইবনে ওয়াররাক বলেন £ একদা আমি হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আওফা (রাযিঃ)-কে দেখেছি, তিনি পোদ্দারদের (মুদ্রা-পরীক্ষক) বাজারে উপস্থিত হয়ে তাদেরকে বলছেন, হে পোদ্দারগণ ! তোমরা সুসংবাদ শ্রবণ কর। তারা বললো, হে আবু মুহাম্মদ ! (হযরত আবব্দুল্লাহ ইবনে আওফা'র উপনাম) আল্লাহ্‌ তা'আলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিন ; আপনি আমাদেরকে কিসের সুসংবাদ দিচ্ছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোদ্দারদের সম্পর্কে বলেছেন, তোমরা দোযখের সুসংবাদ গ্রহণ কর। ত্ববরানী শরীফে আরও বর্ণিত হয়েছে, তোমরা এ সকল গুনাহ থেকে আত্মরক্ষা করে চল, যেগুলো ক্ষমা করা হবে না। যেমন, খিয়ানত করা। বস্তুতঃ যে ব্যক্তি কোন বস্তুর খিয়ানত করবে, কিয়ামতের দিন সেই বস্তু সহকারে তাকে উপস্থিত করা হবে। আরেকটি উদাহরণ হচ্ছে, সূদ খাওয়া । যে ব্যক্তি সূদ খেলো, সে কিয়ামতের দিন মস্তিচ্ক-বিকৃত উন্মাদের ন্যায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।