Wd Ws HE, ১৫৮ উন্মুক্ত হয়। তন্মধ্যে সর্বনিম্ন পাপটি মার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমতুল্য ৷ ত্ববরানী কবীর কিতাবে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম (রাযিঃ) রেওয়ায়াত করেন যে, রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ “সূদের মাধ্যমে এক দেরহাম উপার্জন করা মুসলমান অবস্থায় তেত্রিশ বার ব্যভিচারে লিপ্ত হওয়া থেকেও জঘন্যতম ।” হাদীসখানির সনদ-পরম্পরায় এনকেতা’ অর্থাৎ এক স্তরে রাভির শূন্যতা রয়েছে। আবার এ হাদীসখানিই ইবনে আবিদ্দুনিয়া, বগভী প্রমুখ সহীহ সনদে হযরত আব্দুল্লাহ ইবনে সালামের উক্তি বলে রেওয়ায়াত করেছেন। শাস্ত্রীয় দৃষ্টিতে এরূপ বক্তব্যসম্বলিত রেওয়ায়াত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বক্তব্য হিসাবে পরিগণিত। কেননা সূদের একটি মাত্র দের্হাম উপার্জনের পাপ এতো অধিক সংখ্যক ব্যভিচারের চেয়েও জঘন্যতম হওয়ার বিষয়টি ওহীর মাধ্যম ছাড়া অবগত হওয়া সম্ভব নয়। কাজেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম (রাযিঃ) হাদীসখানি সরাসরি হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেই রেওয়ায়াত করেছেন। হযরত আনবব্ুল্লাহ্ (রাযিঃ) থেকে আরও বর্ণিত হয়েছে যে, ক্কেয়ামতের দিন আল্লাহ্ তা'আলা সৎ-অসৎ সকলকে দাড়ানোর অনুমতি দিবেন। কিন্তু সুদখোর লোক এমনভাবে দাড়াবে যেমন সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে মোহাভিভূত করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “জেনে-শুনে সূদের এক দেরৃহাম পরিমাণ খাদ্য ভক্ষণ করা ছত্রিশ বার ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে মারাত্মক ও জঘন্যতম” যে ব্যক্তি কোন অন্যায় কাজে জালেমের সাহায্য করলো, সে ব্যক্তি আল্লাহ্ এবং তাঁর রাসূলের আশ্রয় থেকে বের হয়ে গেল। আর যে ব্যক্তি সূদের এক দেরহাম পরিমাণও ভক্ষণ করলো ; সে তেত্রিশ জেনা অপেক্ষাও জঘন্যতম পাপ করলো। শরীরের যে গোশত্ হারাম খাদ্যের দ্বারা পয়দা হলো, তা দোযখে প্রবেশেরই অধিকতর যোগ্য। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।