ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $ ৬৯ সূদের নিষিদ্ধতা সুদের নিষিদ্ধতা সম্পর্কে পবিত্র কুরআনে বহু আয়াত অবতীর্ণ হয়েছে। হাদীস শরীফেও সূদের ব্যাপারে বিশদ আলোকপাত করা হয়েছে। বুখারী ও আবূ দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে, রাসূলল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের চামড়া ক্ষত করে সৌন্দর্য বৃদ্ধিকারী ; এ গহিত কাজের পেশাদার, সূদগ্রহীতা এবং সূদৃদাতার প্রতি অভিসম্পাত করেছেন। কুকুর ক্ৰয়-বিক্ৰয় এবং ব্যভিচারের মাধ্যমে অর্থ উপার্জন করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং জীব-জন্তর প্রতিকৃতি প্রস্তুতকারীর প্রতিও অভিসম্পাত করেছেন। ইমাম আহমদ, আবূ ইয়ালা, ইবৃনে খুযাইমাহ্‌ ও ইবনে হাববান (রহঃ) হযরত আব্দুলাহ্‌ ইবনে মাসৃউদ (রাযিঃ) সূত্রে রেওয়ায়াত করেন যে, সৃদ বৃদ্ধির জন্য শরীরের চামড়া ক্ষতকারী ; এ কর্মের পেশাজীবী, যাকাত দানে অবহেলাকারী এবং হিজরত করার পর ধর্মত্যাগী (মুরতাদ) হযরত মুহাম্মাদুর রাসূলাল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যবানে এরা সকলেই অভিশপ্ত। হাকেম (রহঃ) বর্ণনা করেন, চার প্রকার লোকের প্রতি আল্লাহ্‌ তা'আলা অসন্তুষ্ট ; তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন না £৪ এক--মদ্যপানে অভ্যস্থ, দুই-_-সূদখোর, তিন--অন্যায়ভাবে এতীমের মাল ভক্ষণকারী, চার- পিতামাতার অবাধ্য সম্তান। বুখারী ও মুসলিম শরীফের সনদ-শর্তে উত্তীর্ণ হাকেমের রেওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, সূদের মাধ্যমে তিয়াত্তরটি পাপের দরজা উন্মুক্ত হয়। তন্মধ্যে সর্বনিম্ন পাপটি নিজ মা’কে বিবাহ করার সমতূল্য । বায্যার কিতাবে বর্ণিত হয়েছে যে, সূদের মাধ্যমে সত্তরটি পাপের দরজা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।