ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৫৫ তিনি দ্বীন দান করলেন বুঝে নাও যে, তিনি তাকে পছন্দ করে নিয়েছেন। এ পবিত্র সত্তার কসম, যার মুঠোয় আমার প্রাণ-বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার অস্তর ও জিহবা মুসলমান না হয়। এমনিভাবে বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যস্ত তার প্রতিবেশী তার কষ্টদায়ক আচরণ থেকে নিরাপদ না হয়। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ ! তার কষ্টদায়ক আচরণ কি? তিনি বললেন, ধোকা এবং জুলুম। যে বান্দা হারাম উপার্জন করে এবং তা থেকে আল্লাহ্‌র রাস্তায় খরচ করে, এ খরচ কোনদিন কবূল হয় না। আর এ উপার্জিত সম্পদ যে কাজেই ব্যয়িত হবে, তাতে কোন বরকত হয় না। আর হারাম সম্পদ উপার্জন করে যা রেখে যাবে, তা দোযখের দিকে নিয়ে যাবে। বস্তুতঃ আল্লাহ্‌ তা'আলা মন্দকে মন্দের দ্বারা মিটান না, বরং মন্দকে মোচন করতে হলে সৎ কাজে ব্যাপৃত হতে হবে। নাপাকী দিয়ে নাপাকী দূর করা যায় না। তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে, একদা রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে, কোন্‌ জিনিস মানুষকে বেশী দোযখে দাখেল করবে? তিনি বলেছেন জিহবা ও গোপনাঙ্গ। আরও জিজ্ঞাসা করা আল্লাহ-ভীতি (তাকওয়া) এবং সদাচার। তিরমিযী শরীফে আছে, কেয়ামতের দিন বান্দাকে চারটি প্রশ্ন না করা পর্যন্ত তার কদম (জায়গা থেকে) নড়বে না £ঃ এক_জীবন কি কাজে শেষ করেছ? দুই-_যৌবন কিসে ব্যয় করেছ এবং কোথায় খরচ করেছ? চার- স্বীয় ইলমের উপর কতটুকু আমল করেছ? বায়হাকী শরীফে আছে, দুনিয়া সজীব-সুন্দর ও অতীব আকর্ষণীয়। যে ব্যক্তি তা হালালভাবে উপার্জন করে হক ও সত্যের পথে ব্যয় করে, আল্লাহ্‌ তাকে সওয়াব দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে না-হক ও অন্যায় পথে ব্যয় করে, আল্লাহ্‌ তাকে অপমান ও লাঞ্ছনার স্থানে নিক্ষেপ করবেন। আর যারা আল্লাহ্‌ ও রাসূলের রয়েছে। ইরশাদ হচ্ছে ৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।