bd তৰ ১৫৪ Ko PEC it ne at A EE Sn Sted Pd PAR IL এবং তা দিয়ে কোর্তা (জামা) বানিয়ে পরিধান করলো, এ কোর্তা যতক্ষণ পর্যন্ত শরীর থেকে সে অপসারণ না করবে ততক্ষণ পর্যন্ত তার নামায কবুল হবে না! আল্লাহ্ তা'আলা এ ব্যাপারে একদম বেপরোয়া যে, তিনি এমন কোন ব্যক্তির নামায কবূল করবেন যে হারাম মালের কোর্তা পরিহিত অবস্থায় তা আদায় করেছে! মুসনাদে আহমদে হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি দশ দেরহাম দিয়ে একটি কাপড় খরিদ করলো, এর মধ্যে যদি একটি দেরহামও হারাম থাকে এ পোষাক পরিহিত অবস্থায় তার নামায কবূল হবে না। অতঃপর তিনি দুই কানে অঙ্গুলি প্রবেশ করিয়ে বললেন, একথা যদি আমি হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট না শুনে থাকি, তবে আমার এ কর্ণদ্বয় বধির হয়ে যাবে। বায়হাকী শরীফে আছে, যে ব্যক্তি জেনে-শুনে চুরির মাল খরিদ করে, সে ক্ষতি এবং গুনাহের মধ্যে চোরের সঙ্গে শরীক হয়ে গেল। জীবন--তোমাদের মধ্যে যদি কেউ দড়ি হাতে নিয়ে জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে পিঠে বোঝা বহন করে জীবিকা উপার্জন করে তা থেকে পানাহার করে, তবে এটা আল্লাহ্র নিষিদ্ধ ও হারাম খাদ্যে মুখ লাগানো থেকে অনেক উত্তম। ইবনে খু্যাইমাহ ও ইবনে হাব্বানে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি হারাম মাল সঞ্চয় করে তা থেকে সদকা ও দান-খয়রাত করে, তার জন্য কোন সওয়াব নাই, উপরস্ত এ জন্যে আরও (গুনাহের) বোঝা হবে। ত্ববরানী শরীফে আছে, যে হারাম মাল উপার্জন করে তা দিয়ে (গোলাম খরিদ করে অথবা মুসলমন বন্দীকে) আযাদ করে, এসবকিছু তার জন্য (গুনাহের) বোঝা হবে। মুসনাদে আহমদ প্রভৃতি গ্রন্থে বর্ণিত হয়েছে, আল্লাহ্ তা'আলা তোমাদের মধ্যে যেরূপ রুজি বন্টন করেছেন, তেমনি আখলাক-চরিত্রও বন্টন করে দিয়েছেন। আল্লাহ্ তা'আলা দুনিয়া এমন ব্যক্তিকেও দেন, যাকে তিনি ভালবাসেন না আবার এমন ব্যক্তিকেও দেন, যাকে তিনি ভালবাসেন। পক্ষান্তরে দ্বীন কেবল এ ব্যক্তিকেই দান করেন, যাকে তিনি ভালবাসেন। আর যাকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।