১৪০৯ be AAAS AEE NAT DEI CRRA কিংকৰ্তব্যবিমূঢ় হয়ে গেল। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভদ্র মহিলার সাথে তার আচরণের কথা শুনালেন। ফলে, তার অন্তরে তীব্র আক্ষেপ ও অনুশোচনার উদ্রেক হলো। ঘুম থেকে জাগ্রত হয়েই সে ভদ্র মহিলার তালাশে বের হয়ে গেল। বহু তালাশের পর খোঁজ পেল যে, মজুসী লোকটি তাঁকে আশ্রয় দিয়েছে। সে মজুসী লোকটিকে বললো, ভদ্র মহিলাটিকে আমার বাড়ীতে পাঠিয়ে দিন। কিন্তু সে অস্বীকার করে বললো, আমি কস্মিনকালেও তাঁকে আমার এখান থেকে অন্যত্র দিবো না। কারণ, তাঁর ওসীলায় আমার অফ্ুরস্ত বরকত ও কল্যাণ নসীব হয়েছে। মুসলমান লোকটি বললো, এক হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার ওখানে পাঠিয়ে দিন। এতেও সে অস্বীকার করলো। অতঃপর তার উপর সে জোর প্রয়োগ করতে চাইলো। তখন মজুসী বলতে লাগলো, তুমি যে উদ্দেশ্যে তাকে নিতে চাচ্ছো, আমি সেজন্যে তোমার অপেক্ষা আরও বেশী হকদার। তুমি স্বপ্নে যে প্রাসাদটি দেখেছো, সেটি আমারই জন্যে তৈরী করা হয়েছে। তুমি আমার উপর মুসলমান হওয়ার গর্ব প্রকাশ কর? আল্লাহ্র কসম! আমি এবং আমার পরিজন সকলেই সেই রাত্রিতে ঘুমানোর পূর্বেই মুসলমান হয়ে গেছি এবং আমিও সে স্বপ্ন দেখেছি, যা তুমি দেখেছো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আলবী খান্দানের মহিলাটি এবং তার সস্তানরা কি তোমার ঘরে আছে? আমি বলেছি_হ্যা, ইয়া রাসূলাল্লাহ্ ! তখন তিনি বলেছেন, এ প্রাসাদটি তোমার এবং তোমার পরিজনের জন্য। অতঃপর সে মুসলমান নিরাশ হয়ে চলে গেল। তখন তোর মনে কি পরিমাণ দুঃখ ও আফসূস যে ছিল তা একমাত্র আল্লাহ্ পাকই জানেন। © PDF created by haiderdotnet(@zmail.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।