ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ বলে নিই। কিন্ত আযাবের ফেরেশতা আমাকে ছেড়ে দিতে অস্বীকার করলো। তৎক্ষণাৎ একটি আওয়ায আসলো-“একে ছেড়ে দাও ; সে এতীমের সাহায্য করেছে ; এ সাহায্যের বিনিময়ে আমি তাখে মুক্তি দিলাম।” অতঃপর আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। বস্তুতঃ সেদিন থেকেই আমি এতীমের প্রতি সাহায্য-সহযোগিতা ও দয়া প্রদর্শনে খুবই মনোযোগী হয়ে গেলাম। আলবী খান্দানের (হযরত ফাতেমার তরফে হযরত আলী রাযিঃ)র বংশধর) একজন বিত্তশালী লোক কয়েকটি কন্যা-সম্তান রেখে মারা যান। এদের মা-ও ছিলেন আলবী খান্দানের। স্বামীর মৃত্যুতে এ ভদ্র মহিলা এতীম শিশু-সস্তানদের নিয়ে বিপাকে পড়ে গেলেন। অভাব ও দারিদ্রের তাড়নায় সম্তানদের নিয়ে তিনি গৃহ থেকে বের হয়ে গেলেন। অনাবাদ এক মসজিদে উপস্থিত হয়ে নিজের বৃত্তান্ত অবস্থা বর্ণনা করলেন। লোকটি ছিল মুসলমান। কিন্ত মহিলার কথায় সে বিশ্বাস না করে বললো, তোমার এসব দাবী-দাওয়ার উপর সাক্ষী আনয়ন কর। মহিলা বললেন, আমি অত্র এলাকায় অপরিচিতা একজন মুসাফির স্ত্রীলোক ; আমার পক্ষে সাক্ষী পেশ করা সম্ভব নয়। ফলে লোকটি তাকে কোনরূপ সাহায্য-সহযোগিতা করলো না। অতঃপর সে ভদ্র মহিলা একজন মজুসীর (অগ্নিপূজক) নিকট গিয়ে নিজের অসহায়ত্বের কথা বললেন। মজুসী লোকটি তাঁর কথায় বিশ্বাস করলেন এবং সাহায্য-সহযোগিতায় আগ্রহাথ্বিত হলেন এবং নিজের এক কন্যাকে পাঠিয়ে মসজিদে অপেক্ষমান শিশুদেরকে আনয়ন করলো। মা ও এতীম শিশুদেরকে সযত্বে আপন গৃহে অবস্থানের ব্যবস্থা করে খুব সেবা-যত্ব করতে লাগলো। এদিকে সেই মুসলমান লোকটি অর্ধরাতে স্বপ্ন দেখে_-কিয়ামত কায়েম হয়ে গেছে, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শির মোবারকে হামদ (প্রশংসা)-পতাকা বহন করছেন আর সন্মুখেই তাঁর বৃহৎ একটি অতি সুন্দর প্রাসাদ। সে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ! এ প্রাসাদটি করা জন্য? তিনি বললেন, একজন মুসলমানের জন্য। লোকটি বললো, আমিও তো একজন আল্লাহ্‌র একত্বে বিশ্বাসী মুসলমান। হুযূর বললেন, তুমি যে মুসলমান, এ কথার উপর সাক্ষী আনয়ন কর। লোকটি এ কথা শুনে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।