ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $ ৬৭ এতীমের প্রতি দয়া এবং তাদের প্রতি অন্যায়-উৎপীড়ন না করা ইরশাদ করেছেন $£ “আমি এবং এতীমের অভিভাবক বেহেশৃ্তে এভাবে থাকবো অতঃপর শহাদত অঙ্গুলি ও মধ্যমা অঙ্গুলি একত্র করে দেখিয়েছেন এবং দুইয়ের মাঝে কিছুটা ফাক রেখেছেন।” মুসলিম শরীফে হাদীস বর্ণিত হয়েছে, “নিজ আত্মীয় হোক বা না হোক, যদি কেউ এতীম-অনাথের অভিভাবকত্ব গ্রহণ করে, তবে আমি এবং সে জান্নাতে এভাবে থাকবো-- অতঃপর শাহাদত ও মধ্যমা অঙ্গুলিদ্ধয় একত্র করে দেখিয়েছেন।” “বাষ্যার’ কিতাবে বর্ণিত হয়েছে, “যে ব্যক্তি এতীমের অভিভাবক হবে- সে এতীম তার আত্মীয় হোক বা না হোক_ সে এবং আমি জান্নাতে এই রকম একসঙ্গে থাকবো-অতঃপর দুটি অঙ্গুলি একত্র করে দেখিয়েছেন। অনুরূপ, যে ব্যক্তি তিন কন্যার লালন-পালনের জন্য পরিশ্রম করবে, সে জান্নাতে প্রবেশ করবে এবং তার জন্য আল্লাহ্‌র রাস্তায় এমন' জিহাদকারী ব্যক্তির সওয়াব রয়েছে, যে জিহাদরত অবস্থায় রোযাদার ও গোটা রাত নামায আদায়কারী ছিল।” ইবনে মাজাহ্‌ শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি তিনজন এতীমের লালন- পালন করবে, সে এঁ ব্যক্তির ন্যায় সওয়াব পাবে, যে গোটা রাত নামায আদায়কারী, দিনে রোযাদার এবং সকাল-সন্ধ্যা আল্লাহ্র পথে তলোয়ার উত্তোলন করে জিহাদরত ছিল। আমি এবং সে ব্যক্তি জান্নাতে ভাই-ভাই থাকবো, যেমন এ দুই অঙ্গুলি,_এ কথা বলে শাহাদত ও মধ্যমা অঙ্গুলিদ্বয় একত্র করে দেখিয়েছেন। তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি মুসলমানদের মধ্য হতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।