ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £$ ৬৬ অহংকার ও আত্মগর্বের কুৎসা ও অনিষ্টকারিতা আল্লাহ্‌ তা'আলা আমাকে, তোমাকে এবং জগতের সকলকে দুনিয়া- আখেরাতের কল্যাণ নসীব করুন। এ কথা স্মরণ রেখো যে, অহংকার (অথাৎ সৎগুণাবলীতে অন্যের তুলনায় নিজকে শ্রেষ্ঠ মনে করা-_একে ‘তাকাববুর’ও বলা হয়) ও আত্ম-গর্ব (অর্থাৎ অন্যের দিকে লক্ষ্য না করে নিজকে মহতি গুণের অধিকারী বলে ধারণা করা--একে ‘উজ্ব’ও বলা হয়) এমন দুই নিকৃষ্ট স্বভাব যে, এরা যাবতীয় ইবাদত-বন্দেগী ও নেক আমলকে ংস করে দেয়। উপরস্ত বহু অসৎ স্বভাবেরও উৎপত্তি ঘটায়। বস্তুতঃ মানবের দুর্ভাগ্যের জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কল্যাণকর বিষয়াবলী ও সদুপদেশমূলক কথাবার্তার প্রতি কর্ণপাত না করে সেগুলোকে অগ্রাহ্য করে দেয়। আল্লাহ্র প্রিয় বান্দাগণ বলেছেন, লজ্জা ও অহংকারের মাঝখানে হইল্ম বরবাদ হয়ে যায়। উচু প্রাসাদের সাথে যেমন বন্যা-স্োোতের সংঘর্ষ হয়, তেমনি অহংকারের সাথে ইল্‌মেরও হয়ে থাকে। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ “যার অস্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না।” তিনি আরও ইরশাদ করেছেন $ “যে ব্যক্তি অহংকার ও দস্তভরে পরিহিত পোষাক টেনে চলবে, আল্লাহ্‌ পাক তার প্রতি (রহমতের) দৃষ্টি করবেন না।” তত্বজ্ঞানীগণ বলেছেন, দম্ত-অহংকারের সাথে রাজত্বও টিকতে পারে না। আল্লাহ্‌ তা'আলা পবিত্ৰ কুরআনে অহংকার ও ধ্বংস-অনাচারকে একত্র উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে ৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।