ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯৩৭ প্রশস্ততা কতটুকু? তিনি বলেছেন, আল্লাহ্‌র কসম, আমার তা জানা নাই। তবে এই রেওয়ায়াত আমার নিকট পৌছেছে যে, দোযখস্থিত প্রত্যেক আযাবের ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যস্ত সত্তর বছরের দূরত্ব এবং এর মধ্যে পঁচা ও দুর্গন্ধময় রক্ত-পূজের উপত্যকাসমূহ প্রবাহিত হ্চ্ছে। তিরমিযী শরীফের রেওয়ায়াতে আছে, দোযখের এক একটি দেওয়ালের স্থূলতা চল্লিশ বছরের পথ পরিমাণ দূরত্ব রাখে। ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৫৪ পাতে পলা আলা ন? 2 পা? itr Pw pro LEP AALTI> OF 15> DAE OF 55> 04s ADL LC! “তোমাদের দুনিয়ার এ আগুন দোযখের প্রচণ্ড উত্তপ্ত আগুনের তুলনায় সত্তর ভাগের এক ভাগ উষ্ণতা রাখে।” সাহাবায়ে কেরাম আরয করলেন £$ ইয়া রাসূলাল্লাহ! দুনিয়ার আগুনের প্রচণ্ডতাই তো যথেষ্ট ছিল। হুযূর বললেন, আরও উনসত্তর গুণ বৃদ্ধি করা হয়েছে এবং প্রতি গুণে দুনিয়ার অগ্নির সমপরিমাণ প্রচণ্ডতা রয়েছে। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ৫ দোযখবাসীদের মধ্য হতে একজন দোযখীও যদি তার একটি হাত জগতবাসীর উপর বের করে, তবে এর প্রচণ্ড উত্তাপে সমগ্র দুনিয়া প্রজ্জ্বলিত হয়ে যাবে! দোযখের একজন দারোগাও যদি ইহজগতে বের হয়ে আসে, তবে জগতবাসীরা তার মধ্যে আল্লাহ্‌র রোষ ও আযাব-গজবের লক্ষণাদি প্রত্যক্ষ করে মরে যাবে। (অর্থাৎ আল্লাহ্‌র হুকুমে দোযখবাসীর উপর ফেরেশতা যে কি পরিমাণ ক্রোধান্বিত, তা দেখে দুনিয়াবাসীরা সহ্য করতে পারবে না৷) মুসলিম শরীফ প্রভৃতি হাদীসগ্রন্থে বর্ণিত হয়েছে যে, একদা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উপবিষ্ট ছিলেন, এমন সময় হঠাৎ একটা প্রচণ্ড শব্দ শোনা গৈল। তিনি বললেন, জান তোমরা এ কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ্‌ ও তাঁর রাসূলই সর্বাধিক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।